Sunday, June 7, 2026
HomeScrollBMC জয়ের উচ্ছ্বাস মোদির মুখে! কী বললেন প্রধানমন্ত্রী? দেখুন
Narendra Modi

BMC জয়ের উচ্ছ্বাস মোদির মুখে! কী বললেন প্রধানমন্ত্রী? দেখুন

জেন-জি ভোটারেরা বিজেপির উপর ভরসা করে: নরেন্দ্র মোদি

মালদহ: দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করে মালদহের (Malda) প্রশাসনিক সভায় মঞ্চ মাতালেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সঙ্গে হুঙ্কার দিলেন, “বিজেপি (BJP) বাংলায় সুশাসন আনবে।” একইসঙ্গে প্রধানমন্ত্রীর মুখে শোনে গেল ওড়িশা এবং বিহারে বিজেপির সমর্থনে সরকার গঠনের প্রসঙ্গ। একইসঙ্গে শুক্রবার মুম্বই পুরসভা ভোটে (BMC Election 2026) বিজেপি জোটের জয়ের কথাও এদিন শোনা যায় তাঁর বক্তব্যে।

মালদহের প্রশাসনিক সভা থেকে নরেন্দ্র মোদি বলেন, “কাল মহারাষ্ট্রে শহরে পুরসভা ভোটের ফল বেরিয়েছে। বিজেপি ঐতিহাসিক জয় পেয়েছে। পৃথিবীর অন্যতম বড় শহর মুম্বইয়ের পুরসভা, বিএমসি-তে প্রথম বার বিজেপি রেকর্ড জয় পেয়েছে।” এছড়াও তিরুঅনন্তপুরম পুরসভায় বিজেপির জয়ের কথাও এদিন বলেন তিনি। সেই সূত্র টেনে মোদি বলেন, “জেন জি ভোটারেরা বিজেপির উপর ভরসা করে।”

আরও পড়ুন: বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করে কী বললেন নরেন্দ্র মোদি?

শনিবার মোদি আরও বলেন, “ওড়িশায় বিজেপি সরকার করেছে। ত্রিপুরা, অসম ভরসা রেখেছে বিজেপিতে। কিছু দিন আগে বিহার আরও এক বার বিজেপি-এনডিএ সরকার গড়েছে। বাংলার চার দিকে বিজেপির সুশাসনের সরকার রয়েছে। এখন বাংলায় সুশাসনের সময় এসেছে। তাই আমি বিহারে জয়ের পর বলেছিলাম, মা গঙ্গা আশীর্বাদে বাংলায় বিকাশের গঙ্গা বইবে।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini