HomeScrollনজরে আদিবাসী ভোট! রবিবার জঙ্গলমহলে ৪ সভা মোদির! কখন, কোথায়, কী কর্মসূচি?...
Narendra Modi

নজরে আদিবাসী ভোট! রবিবার জঙ্গলমহলে ৪ সভা মোদির! কখন, কোথায়, কী কর্মসূচি? দেখুন একনজরে

আদিবাসী ভোটব্যাঙ্ক হস্তগত করতে মোদির টাটকা ভাষণকেই হাতিয়ার করেছে বঙ্গ বিজেপি!

ওয়েব ডেস্ক: বিধানসভায় জায়গা পেতে হলে যে জঙ্গলমহলের ভোট বেশ গুরুত্বপূর্ণ, তা ভালোভাবেই বোঝে বিজেপি (BJP)। তাই রবিবাসরীয় প্রচারে (Campaign) ঝড় তুলতে জঙ্গলমহলে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আদিবাসী ভোট নিজেদের দিকে টানতে মোদির টাটকা ভাষণকেই হাতিয়ার করেছে বঙ্গ বিজেপি। রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে একাধিক কর্মসূচি করবেন মোদি। প্রথম দফার ভোটের আগে শেষ রবিবারে বাংলায় কী কী করতে চলেছেন প্রধানমন্ত্রী? চলুন দেখে নেওয়া যাক একনজরে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি দুর্গাপুরে যাবেন এবং রাত কাটাবেন। রবিবার ভোর থেকেই শুরু হবে তাঁর ম্যারাথন প্রচারসূচি। একদিনে চারটি জনসভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাংলার নির্বাচনী রাজনীতিতে খুব একটা দেখা যায় না।

আরও পড়ুন: এবার কপ্টারে চড়ে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে চলেছেন সিইও মনোজকুমার আগরওয়াল

রবিবার মোদির জঙ্গলমহল কর্মসূচি

  • রবিবার সকালে প্রথমে বাঁকুড়ার বড়জোড়ায় সভা করবেন মোদি। সকাল ১১টা নাগাদ সেই সভা শুরু হওয়ার কথা।
  • বাঁকুড়া থেকে তিনি যাবেন পুরুলিয়ার বলরামপুরে, যেখানে দুপুর ১২টা ৪৫ মিনিটে দ্বিতীয় সভা করার কথা রয়েছে মোদির।
  • নরেন্দ্র মোদি এদিনের তৃতীয় জনসভা করবেন ঝাড়গ্রামে, বিকেল ২টো ৪৫ মিনিট থেকে শুরু হবে মোদির সভা।
  • সবশেষে মেদিনীপুরে চতুর্থ সভার মাধ্যমে দিনের প্রচার শেষ করবেন প্রধানমন্ত্রী।

শুধু তাই নয়, আগামী ২৩ এপ্রিল আবারও বাংলায় আসার কর্মসূচি রয়েছে মোদির। সেদিন তিনি হাওড়ার বেলুড়মঠে যাবেন এবং সেখান থেকে শালকিয়া পর্যন্ত একটি রোড শো করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরেও একটি জনসভা করার কথা রয়েছে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News