Saturday, June 13, 2026
HomeScrollপুলিশকে মারধর, হাসপাতাল ভাঙচুর, সাসপেন্ড বীরভূম ক্রাইম ব্যুরোর ওসি

পুলিশকে মারধর, হাসপাতাল ভাঙচুর, সাসপেন্ড বীরভূম ক্রাইম ব্যুরোর ওসি

বীরভূম: পুলিশ হয়ে পুলিশকর্মীদের মারধর! পুলিশকে মার, হাসপাতাল ভাঙচুর, সাসপেন্ড বীরভূম (Birbhum) ক্রাইম ব্যুরোর ওসি। সরকারি হাসপাতালে ভাঙচুর-সহ একাধিক অভিযোগে সাসপেন্ড হলেন বীরভূম ক্রাইম রেকর্ড ব্যুরোর ওসি আশরাফুল শেখ (OC Birbhum DCRB Suspended)। আশরাফুল শেখ-সহ পরিবারের ৬জনকে গ্রেফতারও করা হয়েছে। নিজেই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, অথচ পুলিশের উপরেই হামলা! বীরভূম ক্রাইম রেকর্ড ব্যুরোর ওসি আশরাফুল শেখকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, সরকারি হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসক-নার্সদের হেনস্থার অভিযোগে তাঁকে এবং পরিবারের ছয়জনকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ।

সূত্রের খবর, সম্প্রতি বিয়ের ছুটিতে মুর্শিদাবাদের লালবাগে নিজের বাড়িতে ছিলেন আশরাফুল। মঙ্গলবার রাতে অসুস্থ মাকে কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে হাসপাতাল কর্মীদের সঙ্গে বচসা বাঁধে। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন আশরাফুল এবং ক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাঙচুর করেন। খবর পেয়ে লালগোলা থানার ওসি অতনু হালদার, এসআই কল্যাণ সিংহ রায়সহ দুই সিভিক ভলান্টিয়ার ঘটনাস্থলে গেলে তাঁদের উপর চড়াও হন আশরাফুল ও তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগ, ওসি অতনু হালদারের গলা চেপে ধরেন আশরাফুল, এসআই কল্যাণ সিংহ রায়ের আঙুল ভেঙে দেওয়া হয় এবং দুই সিভিক ভলান্টিয়ারকে বাঁশ দিয়ে মারধর করা হয়।

আরও পড়ুন: বিধায়কের বাড়িতে সেন্ট্রাল ফোর্সের হানা

এই ঘটনা প্রকাশ্যে আসতেই তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন বীরভূমের পুলিশ সুপার আমনদীপ। জানা যায়, এর আগেও কীর্ণাহার থানার ওসি থাকাকালীন এক ব্যক্তির কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার ফের গুরুতর অপরাধে জড়িয়ে গেলেন আশরাফুল শেখ। এমনকি তার নামে অভিযোগ ও দায়ের হয়েছিল দিদিকে বলো তে। পরে তাকে কিন্নাহার থানার ওসি থেকে বদলি করা হয় ক্রাইম রেকর্ড ব্যুরো তে। ঘটনায় ওই পুলিশকর্মী-সহ পরিবারের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d