Monday, August 17, 2026
HomeScrollভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত সাগর, বিজেপি কর্মীর স্ত্রীকে মারধর

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত সাগর, বিজেপি কর্মীর স্ত্রীকে মারধর

সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মীর স্ত্রী

সাগর- ভোট পরবর্তী হিংসায় (Post-poll violence) উত্তপ্ত সাগর (Sagar) । রাতের অন্ধকারে বিজেপি কর্মীর স্ত্রীকে ‘মারধর’, কাঠগড়ায় তৃণমূল (Tmc) । দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) সাগরে রাজনৈতিক হিংসায় আক্রান্ত হলেন এক সক্রিয় বিজেপি কর্মীর স্ত্রী। খাস রামকর এলাকায় এক সক্রিয় বিজেপি কর্মীর স্ত্রীকে নৃশংসভাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

পরিবার সূত্রে খবর,  মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ওই মহিলা বাড়ির বাইরে বের হলে ২-৩ জন দুষ্কৃতী তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। অভিযোগ, তাঁর চুলের মুঠি ধরে টানা-হেঁচড়া ও ব্যাপক মারধর করা হয়। চিৎকারে পরিজনরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। বর্তমানে ওই মহিলা অচৈতন্য অবস্থায় সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

বিজেপির দাবি,  এলাকায় সন্ত্রাস ছড়াতেই এই পরিকল্পিত হামলা। এই ঘটনায় তৃণমূলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন-  সংঘর্ষ রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাট থানার ওসি

উল্লেখ্য, গত ৪ মে ভোটের ফল বেরিয়েছে। বিপুল ভোট পেয়ে রাজ্যে এসেছে বিজেপি। বাংলায় পদ্মফুল ফুটেছে বলে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু বাংলা ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত। রাজ্যের বিভিন্ন দিক থেকে হামলার খবর আসছে। কড়া নিরাপত্তার সহ গুজব ছড়ালেই পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor