Sunday, August 16, 2026
HomeScrollহাওড়া বিভাগে ওভারহেড রক্ষণাবেক্ষণে পাওয়ার ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন
Howrah Division

হাওড়া বিভাগে ওভারহেড রক্ষণাবেক্ষণে পাওয়ার ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন

যাত্রীদের হয়রানির মুখে পড়তে হবে

ওয়েবডেস্ক-  হাওড়া বিভাগে (Howrah Division)  ফের ট্রেন (Train)  চলাচল ব্যাহত হবে। ওভারহেড (Over Head) সরঞ্জাম রক্ষণাবেক্ষণের (Maintenance) কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গেছে। রেলওয়ে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের (Power Block) কথা ঘোষণা করেছে।

এর জন্য বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হবে, সেই সঙ্গে যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হবে। ফলে ভুগতে হতে পারে যাত্রীদের। নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীদের যাতে কোনও ধরনের অসুবিধা না হয় তার জন্য আগাম কর্মসূচি জানিয়ে দিয়েছে রেলওয়ে বিভাগ। তবে বাতিলের সংখ্যা কম, তবে কিছুটা হলেও যাত্রীদের হয়রানির মুখে পড়তে হবে।

ব্যান্ডেল ও বাঁশবেড়িয়া স্টেশনের মধ্যে ওভারহেড সরঞ্জাম (ওএইচই) রক্ষণাবেক্ষণের কাজের জন্য ০৬.০১.২০২৬ তারিখে আপ ও ডাউন ব্যান্ডেল – কাটোয়া লাইনে ৯০ মিনিটের (০৫:১০ থেকে ০৬:৪০ পর্যন্ত) ট্র্যাফিক ও পাওয়ার ব্লক পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন-  গঙ্গাসাগর মেলায় রেলযাত্রীদের জন্য বড় সুখবর! চলবে স্পেশাল ট্রেন

০৬.০১.২০২৬  বাতিল থাকবে এই ট্রেনগুলি-

কাটোয়া থেকে: ৩৭৯১২, ৩৭৭৪৪

ব্যান্ডেল থেকে: ৩৭৭৪৫

হাওড়া থেকে: ৩৭৯১১

এছাড়াও, ১৫৭১২ কাটিহার – হাওড়া এক্সপ্রেস (৫.১.২০২৬ তারিখে যাত্রা শুরু) এবং ৩৭৭৪২ কাটোয়া – ব্যান্ডেল লোকাল (৬.১.২০২৬ তারিখে যাত্রা শুরু) ট্রেন দুটিকে যথাক্রমে ৪০ মিনিট এবং ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor