Friday, April 3, 2026
HomeBig newsভোটের আগে বিরাট ধাক্কা বাম শিবিরে! দল ছাড়লেন CPIM-এর এই বড় নেতা
Pratik Ur Rahman Resigns CPIM

ভোটের আগে বিরাট ধাক্কা বাম শিবিরে! দল ছাড়লেন CPIM-এর এই বড় নেতা

CPIM-এর রাজ্য কমিটি থেকে ইস্তফা দিলেন তিনি, কিন্তু কেন?

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বিরাট ধাক্কা বাম শিবিরে। এবার সিপিআইএম (CPIM) ছাড়লেন প্রতীক উর রহমান (Pratik Ur Rahman)। জানা গিয়েছে, সিপিআইএম-এর রাজ্য কমিটি থেকে ইস্তফা (Resign) দিয়েছেন তিনি। ইতিমধ্যে নাকি আলিমুদ্দিনেও পৌঁছে গিয়েছে বাম নেতার ইস্তফাপত্র।

গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে প্রার্থী হিসেবে যাঁর নাম উঠে এসেছিল, আসন্ন বিধানসভা নির্বাচনেও লাল শিবিরের ‘হাল ফেরানোর’ মুখ হিসেবে তাঁকে ঘিরে জল্পনা চলছিল। সেই তরুণ নেতার অব্যহতি চাওয়ার খবর ঘিরে এখন তোলপাড় রাজ্য রাজনীতি।

আরও পড়ুন: ২৬-এর ভোটের আগে বড় ধাক্কা বিজেপিতে! তৃণমূলে যোগ দিলেন এই বড় নেতা

সম্প্রতি হুমায়ুন কবীরের সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Mohammad Selim) বৈঠকে ঘিরে বাম শিবিরের অন্দরেই শুরু হয় মতভেদ। সিপিআইএম-এর একাংশের দাবি ছিল, এই বৈঠকের বিষয়ে নাকি অনেকে গুণাক্ষরেও জানতেন না। তরুণ প্রজন্মের বামেদের মধ্যে অসন্তোষ ক্রমশ স্পষ্ট হতে থাকে।

এরই মধ্যে সামনে আসে একটি চিঠি, যদিও এই চিঠির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।

চিঠিতে নৈতিকতার প্রসঙ্গকে গুরুত্ব দিয়ে জেলা ও রাজ্য নেতৃত্বের ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে না পারার কথা উল্লেখ করা হয়েছে। মানসিক দ্বন্দ্বের কথা জানিয়ে ওই নেতা বর্তমান পরিস্থিতি থেকে অব্যহতি চেয়েছেন প্রতীক উর রহমান। পাশাপাশি, পার্টির প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন বলেই জানা যাচ্ছে। যদিও আলিমুদ্দিনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor