Tuesday, March 10, 2026
HomeJust Inপ্রাথমিক শিক্ষক নিয়োগে সুপারিশ বহু সাংসদ, বিধায়কের

প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপারিশ বহু সাংসদ, বিধায়কের

ওয়েব ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment Scam) চাকরির জন্য রাজ্যের বহু প্রভাবশালী সুপারিশ (Recommendation) করেন। টাকা নিয়ে চাকরির সুপারিশ করা হয় বলে অভিযোগ। সেই তালিকা জমা পড়ে বিকাশ ভবনে (Bikash Bhawan)। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সেখান থেকে তালিকা হাতে পেয়েছে সিবিআই। কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ সেই সাড়া জাগানো তালিকা। শাসক, বিরোধী সব দলেরই প্রভাবশালীর নাম তাতে রয়েছে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলা থেকে চাকরির জন্য সুপারিশ জমা পড়ে।

প্রাথমিক টেটের তদন্তে সিবিআই বিকাশ ভবন থেকে একাধিক নথি উদ্ধার করে। সেই নথি থেকে প্রত্যেকের নাম, অ্যাডমিট কার্ড, রোল নম্বর উদ্ধার হয়েছে। চাকরির জন্য সুপারিশ করা হয় ১২টা, ২০টা এমনকী সর্বোচ্চ ৭০টা করে নামও। সেখানে যেসব নাম লেখা ছিল তার মধ্যে বিধায়ক বীণা মণ্ডল ১২ জন প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন বলে লেখা। বিধায়ক শওকত মোল্লার নাম রয়েছে। দুজন চাকরিপ্রার্থীকে তিনি সুপারিশ করেছিলেন। সাংসদ মমতাবালা ঠাকুর ২০ জন চাকরি প্রার্থীর সুপারিশ করেন। বিধায়ক শ্যামল সাঁতরা ২২ জন চাকরিপ্রার্থীর সুপারিশ করেন। বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস ৫ জন চাকরিপ্রার্থীর সুপারিশ করেন। বিধায়ক গুলশন মল্লিক ১০ জন চাকরিপ্রার্থীর সুপারিশ করেছিলেন। সাংসদ দিব্যেন্দু অধিকারী ১৮ জন চাকরিপ্রার্থীর সুপারিশ করেন। প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের নামও আছে। তিনি ৪ জন চাকরিপ্রার্থীর নাম সুপারিশ করেন। রাজ চক্রবর্তী ১ জনের নাম সুপারিশ করেন। তবে এঁরা চাকরি পেয়েছিলেন কি না তা জানা যায়নি। তবে সুপারিশ করেছিলেন।

আরও পড়ুন: বাজেটে ৫০% মহিলা ও শিশুদের জন্য বরাদ্দ: চন্দ্রিমা ভট্টাচার্য

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast