Wednesday, April 1, 2026
HomeScrollঅতিভারী বৃষ্টি ও গঙ্গার ভাঙন জোড়া চাপে দিশেহারা সান্যালচরের বাসিন্দারা
Nadia

অতিভারী বৃষ্টি ও গঙ্গার ভাঙন জোড়া চাপে দিশেহারা সান্যালচরের বাসিন্দারা

গঙ্গার ভাঙন ও অতিবৃষ্টিতে বিপর্যস্ত সান্যালচর, আতঙ্কে গ্রামবাসী

নদীয়া: অতিবৃষ্টি, গঙ্গার ভাঙন এবং বাঁধের জল- এই তিনের সাঁড়াশি আক্রমণে দিশেহারা নদীয়ার (Nadia) সান্যালচরের (Sanyalchar) বাসিন্দারা। গতবছরই গঙ্গার জলে ভেসে গিয়েছিল চাষের জমি, ভিটেমাটি। এবারও সেই ভয় আবার ফিরে এসেছে নদীতীরবর্তী এই অঞ্চলে (District news)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টানা তিন মাস ধরে অতিবৃষ্টি ও বাঁধের ছাড়া জল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গঙ্গার ভাঙনে অস্থায়ী শিবতলা ঘাট ভাঙনের কবলে পড়েছে।

আরও পড়ুন: রানাঘাটে কর্মী সমর্থকদের একত্রিত হওয়ার বার্তা জয়প্রকাশ মজুমদারের

শনিবার সকাল থেকেই বইছে ঝোড়ো হাওয়া, আর বিকেল থেকে উত্তাল গঙ্গা দেখে স্থানীয়দের মুখে একটাই কথা — ‘দীঘার সমুদ্র মনে হচ্ছে।’ ভয়ে মৎস্যজীবীরা নদীতে নামতে পারছেন না। ফলে জীবিকার সঙ্কটে পড়েছেন তাঁরা।

চাষের জমি জলে ডুবে থাকায় এখন অপেক্ষায় কৃষকেরা—“কবে জল নামবে, কবে আবার মাঠে ফিরব”। গঙ্গার ধারে অস্থায়ী দোকানদারদেরও এখন চিন্তা—কবে আবার দোকান সরাতে হবে নদীর ভাঙনের মুখে।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot