Sunday, March 29, 2026
HomeScrollSIR আতঙ্কে আত্মঘাতী! আমগাছ থেকে উদ্ধার ঝুলন্ত
SIR

SIR আতঙ্কে আত্মঘাতী! আমগাছ থেকে উদ্ধার ঝুলন্ত

শুনানির নোটিসের পরই বাড়ে আতঙ্ক

রায়গঞ্জ: এসআইআর-SIR (Special Intensive Revision) ঘিরে আতঙ্কের মধ্যেই আত্মঘাতী হওয়ার অভিযোগ রায়গঞ্জের (Raigunge) সুভাষগঞ্জ এলাকার বাসিন্দা বাবলু পাল (৬৫)-এর বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে প্রায় একশো মিটার দূরে একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের দাবি, বাবলু পালের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে এসআইআর আতঙ্কের কথাই উল্লেখ করা রয়েছে। অভিযোগ, এসআইআর ঘোষণার পর থেকেই মানসিক চাপে ভুগছিলেন তিনি। গত ৬ জানুয়ারি তাঁকে শুনানিতে ডাকা হয়েছিল। তার পর থেকেই তাঁর আতঙ্ক আরও বেড়ে যায় বলে পরিবারের অভিযোগ।

আরও পড়ুন: রাত পোহালেই নদিয়ার তাহেরপুরে সভা অভিষেকের, চূড়ান্ত প্রস্তুতি

ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে বাবলু পালের বাড়িতে যান বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি পরিবারের পাশে থাকার বার্তা দেন। সাংবাদিকদের তিনি বলেন, “কোনও বৈধ ভোটারের নাম বাদ যেতে দেওয়া হবে না। অকারণে কেউ আতঙ্কিত হবেন না।” ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot