ওয়েব ডেস্ক: প্রবল শীতে (Winter) কাঁপছে বাংলা। উত্তরবঙ্গে বরফের (Snowfall In Purulia) দেখা মিললেও দক্ষিণবঙ্গে তা সাধারণত বিরল। কিন্তু এবার তাও দেখা গেল জেলায়। মাটিতে পড়ে থাকা খড়ের উপর জমে রয়েছে বরফের আস্তরণ। এই ছবি ধরা পড়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়। গত কয়েক দিনে জেলার একাধিক এলাকায় এমন দৃশ্য দেখা গিয়েছে। তাহলে কি পুরুলিয়ার তাপমাত্রা (Purulia Temperature) নামল হিমাঙ্কের নীচে? এই বিষয় নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা?
শুক্রবার ভোরে পুরুলিয়ার ঝালদার একাধিক এলাকায় এই বিরল দৃশ্য দেখা যায়। আনাজের ক্ষেতে গিয়ে দূর থেকে সাদা আস্তরণ দেখে অবাক হয়ে যান এলাকাবাসী। হাত দিতেই তাঁরা বুঝতে পারেন, সেটি বরফ। এর আগেও ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে বেগুনকোদরে এই দৃশ্য দেখা গিয়েছিল। এবার বান্দোয়ান, বেগুনকোদরেও খড়ের উপর বরফ দেখা গিয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, কনকনে শীতের মাঝেই বৃষ্টি? হলুদ সতর্কতা কোন জেলায়
ভূবিজ্ঞানীদের ভাষায় এই ঘটনাকে ‘ভূমি তুহিন’ বা ‘গ্রাউন্ড ফ্রস্ট’ (Ground Frost) বলা হয়। বিশেষজ্ঞদের মতে, সাধারণত এটি পাহাড়ি এলাকায় দেখা গেলেও কিছু নির্দিষ্ট আবহাওয়াগত শর্ত একত্রিত হলেই গ্রাউন্ড ফ্রস্ট তৈরি হয়। বায়ু চলাচল বন্ধ থাকলে, পরিষ্কার ও মেঘমুক্ত শীতের দীর্ঘ রাত এবং পর্যাপ্ত আর্দ্রতা থাকলেই এমন ঘটনা ঘটতে পারে। এই অবস্থায় ডিউ পয়েন্ট তাপমাত্রা নেমে যায় এবং জলীয় বাস্প সরাসরি বরফের কণায় পরিণত হয়।
‘গ্রাউন্ড ফ্রস্ট’ দেখা গেলেই যে ওই এলাকার তাপমাত্রা শূন্য ডিগ্রির নীচে নেমে গিয়েছে, তা কিন্তু নয়। অনেক সময় বায়ুমণ্ডলের তাপমাত্রা হিমাঙ্কের উপরে থাকলেও মাটির খুব কাছে বরফ জমতে পারে। সাধারণত ভোরের দিকে, যখন তাপমাত্রা সবচেয়ে কম থাকে, তখনই এই দৃশ্য দেখা যায়। সূর্যের আলোয় সামান্য উষ্ণতা বাড়লেই এই বরফ গলে যায়।
দেখুন আরও খবর:







