Tuesday, April 7, 2026
HomeScrollপ্রার্থী হওয়ার আবেদনে সাড়া কম! চিন্তায় রাজ্য বিজেপি
BJP

প্রার্থী হওয়ার আবেদনে সাড়া কম! চিন্তায় রাজ্য বিজেপি

বিজেপি প্রার্থী হতে আগ্ৰহ কম! চিন্তায় নেতারা

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার আগে রাজ্য-রাজনীতিতে উত্তাপ বেড়েছে। একদিকে সরকার টিকিয়ে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস (TMC)। অন্যদিকে সরকারে আসতে উঠে পড়ে লেগেছে বিজেপি (BJP)। কিন্তু, নির্বাচনের আগে সমস্যায় গেরুয়া শিবির। সূত্রের খবর, এ রাজ্যে ক্ষমতায় আসার জন্য বিভোর বিজেপির আবেদনে মানুষ সাড়া দিচ্ছে না! তেমনটাই মনে করছেন একাংশ নেতারা ।

প্রতিবারের মতো এবারও নির্বাচনের আগে বিজেপি (BJP) অফিসে ভোটে প্রার্থী হবার বক্স (Candidate Box) বসেছে। কিন্তু, অন্য বছরের তুলনায় এবছর নাকি সাড়া অনেকটাই কম! এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সূত্রের খবর, প্রায় এক মাস হতে চললো, কিন্তু, এখনও আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আবেদন পত্র কম জমা পড়েছে। সেই সংখ্যা হাজারেরও কম বলেই খবর।

আরও খবর : আনন্দপুর অগ্নিকাণ্ডে বড় মোড়! ২৪ দিন পর ডিএনএ-তে মিলল নিখোঁজদের পরিচয়

সূত্রের খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এমনই বক্স বসানো হয়েছিল। কিন্তু সেই সময় প্রার্থী হওয়ার জন্য আবেদন পত্র জমা পড়েছিল ১৭ হাজারের বেশি। ২০১৯ সালে লোকসভা ভোটের সময় সেই সংখ্যা ছিল ২০ হাজারের মতো। কিন্তু প্রশ্ন হচ্ছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মাত্র হাজার মত প্রার্থী হবার আবেদন জমা পড়েছে বিজেপির (BJP) আবেদন বক্সে? এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।

ফলে প্রশ্ন উঠছে, তবে কি বিজেপি (BJP) প্রার্থী হতে মানুষ আগ্ৰহ কম দেখাচ্ছে?? দলের মধ্যে এই প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে এই আবেদনে প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী তিন জায়গা থেকে প্রার্থী হওয়ার আবেদন করেছেন বলে সূত্রের খবর। তিনি আদৌও প্রার্থী হবেন কি না জানা নেই, তবে নেতারা চিন্তায় রয়েছেন। প্রশ্ন উঠছে, এত কম কেন প্রার্থী হবার আবেদন জমা পড়ছে??

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto