Sunday, July 12, 2026
HomeScrollসেনসাসের কাজে বাধা দিলেই হবে জেল-জরিমানা! জনগণনা নিয়ে বিরাট নির্দেশ সরকারের
Census

সেনসাসের কাজে বাধা দিলেই হবে জেল-জরিমানা! জনগণনা নিয়ে বিরাট নির্দেশ সরকারের

ডিভিশনাল কমিশনারদের ‘ডিভিশনাল সেনসাস অফিসার’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গে জনগণনা (Census) প্রক্রিয়া শুরু করতে প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সেনসাস সেলের তরফে প্রকাশিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার কাজে নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে স্পষ্টভাবে জানানো হয়েছে, জনগণনার কাজে বাধা দিলে বা দায়িত্ব পালনে অস্বীকার করলে সেনসাস অ্যাক্ট, ১৯৪৮ (Census Act 1948) অনুযায়ী জেল ও জরিমানার মতো শাস্তি হতে পারে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিভিশনাল কমিশনারদের ‘ডিভিশনাল সেনসাস অফিসার’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলাশাসকদের করা হয়েছে ‘প্রিন্সিপাল সেনসাস অফিসার’। অন্যদিকে ব্লক স্তরে বিডিওদের ‘চার্জ সেনসাস অফিসার’ হিসেবে নিয়োগ করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদেরও জনগণনার কাজে যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য দফতর থেকে আলাদা হচ্ছে আয়ুষ, একগুচ্ছ কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্য একটি বিজ্ঞপ্তিতে পুরসভা ও পুরনিগম স্তরেও সেনসাস অফিসার নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। সেখানে পুর কমিশনার, এক্সিকিউটিভ অফিসার এবং বরো অফিসারদের বিভিন্ন স্তরে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, শহর ও গ্রাম—দুই ক্ষেত্রেই সঠিক তথ্য সংগ্রহ এবং জনগণনা প্রক্রিয়াকে দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতেই এই বিস্তৃত নিয়োগ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনগণনার কাজে নিযুক্ত আধিকারিকদের কাজে বাধা দেওয়া, তথ্য গোপন করা বা দায়িত্ব পালন করতে অস্বীকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। সেনসাস অ্যাক্ট, ১৯৪৮ অনুযায়ী এর জন্য জরিমানা, এমনকি কারাদণ্ডও হতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto