Friday, June 19, 2026
HomeScrollতৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ঢিল! চাঞ্চল্য জলপাইগুড়িতে
Jalpaiguri

তৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ঢিল! চাঞ্চল্য জলপাইগুড়িতে

তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে

ওয়েব ডেস্ক : বাংলায় চলছে বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal Assembly Election Result 2026) প্রকাশ। শুরু থেকে অনেক আসনে এগিয়ে বিজেপি (BJP)। অনেকটাই পিছিয়ে তৃণমূল (TMC)। তবে এই ভোট গণনার মধ্যে জলপাইগুড়িতে (Jalpaiguri) উত্তেজনা ছড়াল। তৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ উঠল। অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

জলপাইগুড়ি (Jalpaiguri) সদর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

আরও খবর : ভোটগণনায় দেরি কেন? কমিশনের কাছে প্রশ্ন তৃণমূলের, কী বললেন চন্দ্রিমা ভট্টাচার্য?

জানা গিয়েছে, গণনায় বিজেপি (BJP) প্রার্থীরা এগিয়ে থাকার খবর বাইরে আসতেই উত্তেজনা ছড়াতে থাকে জলপাইগুড়ির গণনা কেন্দ্রের বাইরে। পাশের তাবু থেকে বিজেপি কর্মীরা এসে তৃণমূল কর্মীদের মারধর করে বলে অভিযোগ। গাড়ির উপর চড়াও হয় বলে অভিযোগ। তবে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আর এই ঘটনা নিয়ে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

অন্যদিকে আসানসোলেও এদিন অশান্তির অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মীদের বুথ ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে বলে খবর। এর মাঝেই জলপাইগুড়িতে তৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ উঠল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto