HomeScrollপশ্চিমবঙ্গে ভোট গণনার মাঝে বিজেপিশাসিত বিহারে ভেঙে পড়ল সেতুর একাংশ, বিচ্ছিন্ন যোগাযোগ

পশ্চিমবঙ্গে ভোট গণনার মাঝে বিজেপিশাসিত বিহারে ভেঙে পড়ল সেতুর একাংশ, বিচ্ছিন্ন যোগাযোগ

সেতুর স্তম্ভ ভেঙে যাওয়ায় গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে

ওয়েবডেস্ক-  ফের খবরের শিরোনামে বিহার (Bihar) । পশ্চিমবঙ্গে (West Bengal) চলছে ভোট গণনা। অনেক জায়গাতেই বিজেপি কর্মীদের (Bjp Worker) জয়ের খবর আসছে। এদিকে এই অবস্থার মধ্যেই বিজেপি শাসিত বিহারে ফের ভেঙে পড়ল সেতু। মধ্য রাতে এই ঘটনার সাক্ষী থাকল বিহার। বিহারের (Bihar) সঙ্গে সীমাঞ্চলের যোগাযোগকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রমশীলা সেতুর (Vikramshila Bridge) স্তম্ভ।

চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকায়। সেতুর স্তম্ভ ভেঙে যাওয়ায় গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে যান ইঞ্জিনিয়াররা। প্রাণহানির কোনও খবর নেই।

আরও পড়ুন-  টিভিকে-র উত্থানে চাপে স্ট্যালিন, তামিলনাড়ুতে পরিবর্তন স্পষ্ট

রবিবার রাতে বিহারের ভাগলপুরে গঙ্গার উপর নির্মিত বিক্রমশীলা সেতুতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। প্রায় ১টা ১০ মিনিটের দিকে সেতুর ১৩৩ নম্বর স্তম্ভটি ধসে পড়ে এবং তার উপরে থাকা স্তম্ভটি সম্পূর্ণ ডুবে যায়। সেতুটি ধসে পড়তেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়। নওগাছিয়া ও ভাগলপুরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন।

[youtube-feed feed=1]
Read More

Latest News