ওয়েব ডেস্ক : বাংলায় নির্বাচনের আবহে এসআইআর (SIR) মামলার শুনানিতে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালতের তরফে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতিকে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আর সেখানে তিনজন প্রাক্তন প্রধান বিচারপতি থাকবে বলেও জানানো হয়েছে। এই কমিটিই ট্রাইব্যুনালের (SIR Tribunal) বিভিন্ন পদ্ধতি নির্ধারণ করবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
শুনানিতে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, বিচারকদের দেওয়া নথি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনালগুলি (SIR Tribunal) কিন্তু এর পদ্ধতি একটাই হবে, তা কমিটি নির্ধারণ করবে বলেও জানানো হয়েছে। আর ট্রাইব্যুনালের আপিলের কাজ নিষ্পত্তি করতে মঙ্গলবারের মধ্যেই পদ্ধতিগুলি কমিটি নির্ধারণ করবে বলেও আশা প্রকাশ করেছে আদালত। আর কমিটির দেওয়া নির্দেশিকা ১৯টি ট্রাইব্যুনালকে মেনে চলতে হবে বলেও জানানো হয়েছে। যদি আপিলের জন্য অফলাইনে আবেদন করা হয়, সেক্ষেত্রে আবেদনকারীকে রসিদ দিতে হবে জেলাশাসককে, এমনটাও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও খবর : ৫৯ লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়েছে! শীর্ষ আদালতে জানাল কলকাতা হাইকোর্ট
এদিন আদালত জানিয়েছে, কমিশন (Election Commission) চাইলে সোমবার রাতের মধ্যে বিবেচনাধীনদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে পারে। ডিজিটাল সিগনেচার আপলোডের জন্য ৭ এপ্রিল পর্যন্ত পোর্টাল খোলা থাকবে বলেও জানানো হয়েছে।
এদিকে বাংলায় মোট বিবেচনাধীনদের মধ্যে ৫৯ লক্ষ ১৫ হাজারের নাম নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টকে চিঠি দিয়ে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এমনকি মুর্শিদাবাদ (Murshidabad) এবং মালদহে (Malda) সমস্ত বিবেচনাধীনের নাম নিষ্পত্তি হয়েছে বলে জানানো হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ এপ্রিল হবে বলে জানানো হয়েছে।
দেখুন অন্য খবর :







