Tuesday, March 24, 2026
HomeBig newsকেন্দ্রের হারে DA পাবেন রাজ্যের কর্মীরা? বৃহস্পতিবারই সুপ্রিম রায়
DA Case Verdict

কেন্দ্রের হারে DA পাবেন রাজ্যের কর্মীরা? বৃহস্পতিবারই সুপ্রিম রায়

গত ৮ সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল বেঞ্চ

ওয়েব ডেস্ক: আগামীকালই রাজ্যের ডিএ সংক্রান্ত মামলার রায় (DA Case Verdict) দেবে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ এই মামলায় রায় দেবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। গত ৮ সেপ্টেম্বর এই মামলার শুনানি (Hearing) শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল বেঞ্চ।

এই মামলায় এর আগে রাজ্য সরকারকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মানতে রাজ্যকে ছ’সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে পারেনি রাজ্য সরকার। এরপর আরও ছ’মাস সময় চেয়ে শীর্ষ আদালতে আবেদন করে রাজ্য। ওই আবেদনের ভিত্তিতেই ২০২৫ সালের ৪ অগাস্ট থেকে ৭ অগাস্ট পর্যন্ত টানা শুনানি চলে বিচারপতি কারোল ও বিচারপতি মিশ্রের বেঞ্চে।

আরও পড়ুন: আগেও আইনজীবীর পোশাকে মামলা লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী হয়েছিল তখন?

এরপর গত ১২ অগাস্ট ডিএ মামলার শুনানি পিছিয়ে যায়। সূত্রের খবর, ওই দিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এসআইআর সংক্রান্ত মামলায় ব্যস্ত থাকায় শুনানি সম্ভব হয়নি। পরে সেপ্টেম্বরে ফের এই মামলার শুনানি হয় এবং রায় সংরক্ষিত রাখা হয়।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার দাবিতে শুরু হয়েছিল এই মামলা। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হয়ে কলকাতা হাই কোর্টের পর বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। ২০২২ সালে কলকাতা হাই কোর্ট রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দেয়। হাই কোর্টের পর্যবেক্ষণ ছিল, ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকার এবং কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার যোগ্যতা তাঁদের রয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot