Wednesday, July 1, 2026
HomeScrollমাননীয় ভাইপোবাবু, পুরসভা থেকে তথ্য আনলাম, হোয়াট্‌সঅ্যাপ চ্যাট জমা দিতে হবে: শুভেন্দু
Suvendu Adhikari

মাননীয় ভাইপোবাবু, পুরসভা থেকে তথ্য আনলাম, হোয়াট্‌সঅ্যাপ চ্যাট জমা দিতে হবে: শুভেন্দু

'ভাইপোবাবুর ২৪টা প্রপার্টির লিস্ট আনালাম', কীসের ইঙ্গিত দিলেন শুভেন্দু?

কলকাতা: ‘লিপস অ্যান্ড বাউন্ডস ২৪টা প্রপার্টি’, ফলতার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ফলতা বিধানসভার একাধিক বুথে ইভিএম কারচুপির অভিযোগ সামনে এসেছিল। গোটা পরিস্থিতি বিচার করে গোটা ফলতা বিধানসভাতেই পুনর্নির্বাচনের নির্দেশ দেয় কমিশন। আগামী ২১ মে ফলতা বিধানসভায় নির্বাচন। তার আগেই সেখানেই মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম রাজনৈতিক সভা করলেন শুভেন্দু অধিকারী। আর সেই সভা থেকেই জাহাঙ্গির খানকে একহাত নিলেন তিনি। একইসঙ্গে নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে ভাইপোবাবু বলে সমোন্ধন করে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মাননীয় ভাইপোবাবু, কাল পুরসভা থেকে তথ্য আনলাম। কলকাতায় ২৪টি সম্পত্তি রয়েছে।কলকাতায় ২৪টি সম্পত্তি রয়েছে।আমতলায় বিশাল অফিস।” সমস্ত হিসাব হবে বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এমনকী অভয়ার প্রসঙ্গ তুলে তিনি জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইশারায় অভয়ার সময় যাঁরা প্রমাণ লোপাট করেছেন, ঘুষ দিতে গিয়েছিলেন, তাঁরা সবাই এখন সাসপেন্ড। এখানেও কাউকে ছাড়া হবে না। শুভেন্দুর হুঁশিয়ারি, ডায়মন্ড হারবার পুলিশদের বলেছি, কল রেকর্ডস, হোয়াট্‌সঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএ-র কথায় যারা এই এলাকায় অত্যাচার, অশান্তি করেছেন, সবাইকে বার করা হবে।

আরও পড়ুন: আরজি করের বন্ধ ঘর ঘুরে দেখে বিস্ফোরক দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

তিনি বলেন, পুলিশকে বলেছি খাতা-পেন নিয়ে বসুন। যত অভিযোগ হয়েছে, পদক্ষেপ করুন। কোনও গুন্ডা এলাকায় থাকবে না। সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গির খানকে একহাত নেন তিনি। শুভেন্দু বলেন, ”ওই ডাকাতটা কোথায়? পুষ্পা না কী যেন নাম! সাধারণ নির্বাচনের সময় যত অভিযোগ এসেছে, সমস্তটার ব্যবস্থা হবে।” মুখ্যমন্ত্রী বলেন, ”ফলতা আসার সময় অনেক জায়গায় দাঁড়িয়েছি। অনেক বললেন, ভাইপো যতদিন রয়েছেন, ততদিন ভোট দিতে পারেননি। তবে এবার ফলতায় শান্তিপূর্ণভাবে ভোট হবে বলে আশ্বাস শুভেন্দুর। আমরা বলি না, চার তারিখের পর ডিজে বাজবে। আমাদের রাজ্য সভাপতি বলেন, অভিনন্দন যাত্রা করুন। অনিচ্ছুকের গায়ে আবির দেবেন না। এটাই বিজেপি।’’

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO