Wednesday, July 1, 2026
HomeScrollসরল ‘বিশ্ববাংলা’ লোগো, বসল অশোকস্তম্ভ! মেগা-ডার্বির আগে নতুন লুকে যুবভারতী
Yuba Bharati Krirangan

সরল ‘বিশ্ববাংলা’ লোগো, বসল অশোকস্তম্ভ! মেগা-ডার্বির আগে নতুন লুকে যুবভারতী

হাইভোল্টেজ ডার্বির আগে যুবভারতী থেকে সরিয়ে ফেলা হল তৃণমূল আমলে চালু হওয়া ‘বিশ্ববাংলা’ ব্র্যান্ডের লোগো

কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পর একে একে বিভিন্ন সরকারি দফতর ও স্থাপনা থেকে সরানো হচ্ছে ‘বিশ্ববাংলা’ লোগো (Biswa Bangla Logo)। এবার সেই তালিকায় যুক্ত হল সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন (Yuba Bharati Krirangan)। রবিবারের হাইভোল্টেজ ডার্বির আগে স্টেডিয়াম থেকে সরিয়ে ফেলা হল তৃণমূল (TMC) আমলে চালু হওয়া ‘বিশ্ববাংলা’ ব্র্যান্ডের লোগো। তার পরিবর্তে বসানো হয়েছে জাতীয় প্রতীক অশোকস্তম্ভ (Ashok Stambh)।

তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প, স্কুল ইউনিফর্ম, সরকারি ওয়েবসাইট, দফতরের নথিপত্র ও চিঠিতে ব্যাপকভাবে ব্যবহার করা হত ‘বিশ্ববাংলা’ লোগো। ‘ব’ অক্ষরকে কেন্দ্র করে তৈরি ওই নকশার সঙ্গে ছোট আকারে অশোকস্তম্ভের প্রতীকও যুক্ত ছিল। তবে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সেই লোগোর ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন: ২০২৬-এর মরশুমে অতীতের সব রেকর্ড ভাঙল আইপিএল

রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনকালে সরকারি পরিচয়ের সঙ্গে একটি বেসরকারি ব্র্যান্ডের মিশ্রণ ঘটানো হয়েছিল। সেই নিয়েই দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছিল। জানা গিয়েছে, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, রাজ্য সরকার যতদিন চাইবে ততদিন এই লোগো ব্যবহার করতে পারবে। ব্যবহার বন্ধ হলে লোগোর স্বত্ব ফের তাঁর কাছেই ফিরে যাবে।

ফল ঘোষণার পর থেকেই প্রশাসনের বিভিন্ন স্তরে সরকারি নথি ও তথ্য সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল। মুখ্যসচিবের পাঠানো এক চিঠিতে ‘বিশ্ববাংলা’ লোগো ব্যবহার না হওয়ায় জল্পনা আরও বাড়ে। এরপর থেকেই বিভিন্ন সরকারি দফতরে ধীরে ধীরে শুধুমাত্র জাতীয় প্রতীক অশোকস্তম্ভ ব্যবহারের প্রবণতা দেখা যায়। এবার সেই পরিবর্তনের ছাপ পড়ল যুবভারতীতেও।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO