Tuesday, June 30, 2026
HomeScrollমন্ত্রিসভার পাঁচ সদস্যের দফতর বণ্টন করলেন শুভেন্দু
Suvendu Adhikari Cabinet

মন্ত্রিসভার পাঁচ সদস্যের দফতর বণ্টন করলেন শুভেন্দু

শুভেন্দুর সঙ্গে শপথ নিয়েছিলেন আরও পাঁচ মন্ত্রী

কলকাতা: নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরই দফতর বণ্টন করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতে শুভেন্দুর সঙ্গে শপথ নিয়েছিলেন আরও পাঁচ মন্ত্রী। সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের (First Cabinet Meet) পর তাঁদের দায়িত্ব নির্দিষ্ট করা হল।

সরকারি সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত, কৃষি বিপণন এবং প্রাণিসম্পদ দফতরের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। নারী, শিশু ও সমাজকল্যাণের পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পালকে।

আরও পড়ুন: পুনর্নিয়োগ ও চাকরির মেয়াদ বৃদ্ধি বাতিলে কড়া পদক্ষেপ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত শুভেন্দুর

প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাতে গিয়েছে ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। খাদ্য ও সরবরাহ দফতরের দায়িত্ব পেয়েছেন অশোক কীর্তনিয়া। অন্যদিকে আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্ব সামলাবেন ক্ষুদিরাম টুডু। রাজ্য সরকারের একটি সূত্রের দাবি, আপাতত বাকি গুরুত্বপূর্ণ দফতরগুলি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনেই থাকবে।

সোমবার দুপুরে নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন পাঁচ মন্ত্রী, মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা এবং একাধিক প্রশাসনিক আধিকারিক। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকার “সুশাসন এবং সুরক্ষার পথে” চলবে। একইসঙ্গে তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে “ডবল ইঞ্জিন সরকার”-এর মডেল চলছে, পশ্চিমবঙ্গেও সেই পথেই এগোবে নতুন সরকার।

প্রথম ক্যাবিনেট বৈঠক থেকেই প্রশাসনিক রদবদল, কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন এবং দফতর বণ্টনের মাধ্যমে দ্রুত কাজ শুরু করার বার্তা দিতে চাইছে নতুন বিজেপি সরকার বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO