Sunday, June 28, 2026
HomeScrollউত্তরপাড়ায় ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু শিক্ষিকার, লাইন পার হতে গিয়ে দুর্ঘটনা
UttarPara Incident

উত্তরপাড়ায় ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু শিক্ষিকার, লাইন পার হতে গিয়ে দুর্ঘটনা

পিকনিকের আনন্দ এক মুহূর্তেই বিষাদে পরিণত

ওয়েবডেস্ক- ট্রেনের (Train) ধাক্কায় মর্মান্তিক মৃত্যু শিক্ষিকার। পিকনিক(Picnic) থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম সরবজিৎ কৌর (৩২) (Sarabjit Kaur)। উত্তরপাড়ায় রেল লাইন পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, সরবজিৎ কৌর শ্রীরামপুরের একটি আবাসনের বাসিন্দা। সেই এলাকাতেই একটি বেসরকারি স্কুলে শিক্ষকতার কাজ করতেন।

বুধবার স্কুলের অন্যান্য শিক্ষিকাদের সঙ্গে চন্দননগরের একটি পার্কে পিকনিকে গিয়েছিলেন। সারাদিনের আনন্দ করার পর ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল। ওই স্কুলের শিক্ষিকা শ্বাশতী শেঠ জানিয়েছেন, পিকনিক করে ফিরছিলাম। সরবজিতের উত্তরপাড়ায় পড়ানো থাকে।

আরও পড়ুন- কেন্দ্রের হারে DA পাবেন রাজ্যের কর্মীরা? বৃহস্পতিবারই সুপ্রিম রায়

তাই স্টেশনে নেমে রেললাইন পার হতে যাচ্ছিল। তখনই একটি ধাক্কা মারে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, তিনটি লাইনেই একসঙ্গে তিনটি ট্রেন ছিল। দুই নম্বর লাইনে থ্রু ট্রেন ঘোষণা হয়েছিল। এরপরেও লাইন পার হতে গিয়েই এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন সবরজিৎ কৌর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে রেলগেটে আরপিএফ মোতায়েন করা হয়েছে। লাইনের উপর দিয়ে চলাচলে কড়া নজরদারি শুরু হয়েছে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO