Saturday, March 28, 2026
HomeScrollপোস্তায় চুরির অভিযোগে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী রূপা দত্ত
Actress arrested in Posta

পোস্তায় চুরির অভিযোগে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী রূপা দত্ত

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়

কলকাতা: পোস্তায় (Posta) চুরির ঘটনায় গ্রেফতার হলেন টেলিভিশন অভিনেত্রী রূপা দত্ত (Actress Rupa Dutta)। বৃহস্পতিবার রাতে বড়বাজার নন্দরাম মার্কেটের কাছে তাঁকে আটক করে কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা বিভাগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ অক্টোবর পোস্তা থানার অন্তর্গত আদি বাঁশতলা লেনে কেনাকাটার সময় এক মহিলার ব্যাগ থেকে প্রায় ২০ গ্রামের মঙ্গলসূত্র, ২১ গ্রামের সোনার চেইন, দুটি সোনার বালা ও নগদ ৪ হাজার টাকা চুরি যায়। ওই ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও সূত্রের তথ্যের ভিত্তিতে অভিনেত্রী রূপা দত্তের নাম উঠে আসে।

আরও পড়ুন: শুক্রবার ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের, দেখা যাবে কোন ওয়েবসাইটে?

এরপর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর তাঁর বাড়ি থেকে প্রায় ৬২.৯৫ গ্রাম সোনার গয়না উদ্ধার করে পুলিশ।

পুলিশের দাবি, এর আগেও এরকম একাধিক ঘটনায় জড়িত ছিলেন তিনি। উল্লেখ্য, ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল রূপা দত্তকে। অভিনেত্রীর গ্রেফতারিতে চাঞ্চল্য ছড়িয়েছে টেলিভিশন মহলে। ঘটনায় শুরু হয়েছে জোর আলোচনা।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot