Saturday, March 21, 2026
HomeScrollএক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বৃষ্টি সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রাজ্যে
Weather Update

এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বৃষ্টি সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রাজ্যে

বর্ষার প্রকোপে বসন্তে আমেজ কার্যত উধাও

কলকাতা: রাতভর ঝড়-বৃষ্টিতে তাপমাত্রা নামল অনেকটাই।বসন্তেই ঘোর বর্ষা। সকাল থেকেই মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে জেলা থেকে শহরে। শীত যেতে না যেতেই বসন্তে আমেজ কার্যত উধাও বর্ষার প্রকোপ। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই রাজ্যে বৃষ্টিপাত। রাতভর বৃষ্টিতে কলকাতাতেই (Kolkata Temperature) ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। শনিবারও সকাল থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির ( Bengal Rainfall) চলছে। সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যে। ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির। সোমবারে থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা।

ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে ঝড় বৃষ্টি। মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা। যে অক্ষরেখাটি ঝাড়খন্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এবং অসমের উপর দিয়ে বিস্তৃত।কলকাতায় মেঘলা আকাশ। ঝড় বৃষ্টিতে রাতের তাপমাত্রা অনেকটাই কমল। কমেছে সর্বোচ্চ তাপমাত্রা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে। আজ কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
কলকাতাতে আজ সকালে মেঘলা আকাশ।বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখীর সতর্কতা। ঝড় বৃষ্টির সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস ৪০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে।কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে রাজ্য জুড়ে। পূর্ব বর্ধমান হুগলি হাওড়া বাঁকুড়া নদিয়া মুর্শিদাবাদ জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কয়েক দফায় বৃষ্টি (South Bengal Snowfall)। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়োবাতাস । রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে তাপমাত্রা।

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি (North Bengal Snowfall) চলবে বুধবার পর্যন্ত। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কালবৈশাখী এবং শিলাবৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার ঝড় বৃষ্টিতে কালবৈশাখীর পরিস্থিতি। শিলাবৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জোরালো। বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/