Thursday, May 14, 2026
HomeScrollভোট পর্ব মিটতেই নানুরে চাঞ্চল্য! তদন্তে পুলিশ
Birbhum

ভোট পর্ব মিটতেই নানুরে চাঞ্চল্য! তদন্তে পুলিশ

এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ

ওয়েব ডেস্ক : রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal Assembly Electin Result 2026) ঘোষণার পর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসছে। এরই মাঝে বীরভূমের (Birbhum) নানুর থানার (Nanoor) বাইতারা গ্রামে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নানুর থানার পুলিশ সূচপুরের বাইতারা গ্রামে তল্লাশি অভিযান চালায়। সেই সময় গ্রামের একটি ফুটবল মাঠের ধারে পড়ে থাকা একটি ড্রাম থেকে উদ্ধার হয় একাধিক তাজা বোমা। প্রাথমিকভাবে প্রায় ১৫টি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

আরও খবর : ‘লজ্জার হার, এর জন্য দায়ী তৃণমূলকর্মীরাই’, এবার মুখ খুললেন কাজল শেখ

কে বা কারা ওই বোমাগুলি সেখানে মজুত করে রেখেছিল, তা এখনও স্পষ্ট নয়। কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ বিস্ফোরক জমা রাখা হয়েছিল, তা নিয়েও শুরু হয়েছে জোর তদন্ত। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে এই ঘটনায় নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto