Saturday, March 28, 2026
HomeScrollচার্জশিট নিয়ে তরজা তুঙ্গে, শাহকে ‘দিল্লির জমিদার’ বলে খোঁচা মমতার
Mamata Banerjee

চার্জশিট নিয়ে তরজা তুঙ্গে, শাহকে ‘দিল্লির জমিদার’ বলে খোঁচা মমতার

শাহকে ‘দিল্লির জমিদার’ বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো

কলকাতা: ভোটের বাংলায় নতুন করে চড়ছে চার্জশিট-যুদ্ধের পারদ। তৃণমূল (Tmc) সরকারের বিরুদ্ধে ৩৫ পাতার চার্জশিট পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পালটা ‘মোটা ভাই জবাব চাই’ শিরোনামে প্রতিবাদে নেমেছে তৃণমূলও। এই আবহেই নাম না করে শাহকে ‘দিল্লির জমিদার’ বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

শনিবার ফেসবুকে পোস্ট করে মমতার বার্তা, “মানুষ জানে ছিনিয়ে নিতে নিজের অধিকার শত বঞ্চনার জবাব দেবে, শোনো দিল্লির জমিদার।” একই সঙ্গে তাঁর দাবি, “কোনও দুর্বৃত্তরা ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করতে পারবে না।”

আরও পড়ুন: ক্যানিং পূর্বে আরাবুলের প্রচার, ‘চোর-ডাকাত নিয়ে মিছিল’ কটাক্ষ শওকতের

এদিন যখন কলকাতার নিউটাউনে এক হোটেলে বসে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছিলেন অমিত শাহ, তখন জেলায় জেলায় প্রচারে ব্যস্ত ছিলেন মমতা। রানিগঞ্জ, রঘুনাথপুর ও কাশীপুরে সভা করে বিজেপিকে নিশানা করেন তিনি। যদিও মঞ্চ থেকে সরাসরি শাহের নাম উচ্চারণ করেননি।

প্রচার শেষে সমাজমাধ্যমে দিনের কর্মসূচির ছবি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁর বার্তা, “বাংলা কারও দয়া-দাক্ষিণ্যে বাঁচেনি, বাঁচবে না। আমরা আমাদের হকের অধিকার ছিনিয়ে নিতে জানি।” পাশাপাশি ‘অনিষ্টকারীদের গুপ্ত মন্ত্রণা’ বাংলার মানুষের আশীর্বাদে ব্যর্থ হবে বলেও দাবি তাঁর। নির্বাচনের মুখে চার্জশিট ঘিরে এই পাল্টাপাল্টি আক্রমণে রাজনৈতিক তরজা যে আরও তীব্র হচ্ছে, তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot