Friday, July 17, 2026
HomeScroll‘পুরো পার্টি-টাই জালি’, সই-বিতর্কে তৃণমূলকে নিশানা দিলীপের
Dilip Ghosh

‘পুরো পার্টি-টাই জালি’, সই-বিতর্কে তৃণমূলকে নিশানা দিলীপের

বিরোধী দলনেতা সংক্রান্ত সই-বিতর্ক নিয়ে কী বললেন দিলীপ?

কলকাতা: বিরোধী দলনেতা রেজোলিউশনে সই জাল কাণ্ড নিয়ে এবার কলকাতা টিভি’র মুখোমুখি রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

প্রশ্ন: রাজ্যের বিরোধী দলের এই অবস্থার কারণ কী বলে মনে করছেন?
দিলীপ ঘোষ: তৃণমূল আসলে একটা প্ল্যাটফর্ম। একসময় যেমন বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে দলে যোগ দিয়েছিল, এখন তেমনই সুযোগ বুঝে সবাই চলে যাচ্ছে। প্রয়াত সুব্রত মুখার্জি একবার বলেছিলেন, যার যেমন ট্রেন আসবে, সে তেমন চলে যাবে। আজ তাঁর কথাই সত্যি হচ্ছে। শুধু ক্ষমতা আর টাকার জন্য যারা এসেছিল, তারা এখন দল ছাড়ছে। বাংলার মানুষ ১৫ বছর ধরে এই দলকে সহ্য করেছে, সেটাই আমার কাছে আশ্চর্যের।

প্রশ্ন: বিরোধী দলনেতা সংক্রান্ত সই-বিতর্ক নিয়ে কী বলবেন?
দিলীপ ঘোষ: পুরো পার্টিটাই জালি। সই জাল হওয়ার অভিযোগ তো সেই সংস্কৃতিরই অংশ। এখন দলের ভিতরে মুসল পর্ব শুরু হয়েছে। যত তাড়াতাড়ি এই দল রাজনীতি থেকে বিদায় নেয়, ততই বাংলার মঙ্গল।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ দিবসের দিন কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী!

প্রশ্ন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আপনার বক্তব্য?
দিলীপ ঘোষ: নেত্রী সবাইকে কীভাবে চুরি করতে হয়, সেটাই শিখিয়েছেন। এখন সেই সংস্কৃতির ফল ভোগ করতে হচ্ছে। দলের ভিতরে যা চলছে, তা নতুন কিছু নয়।

প্রশ্ন: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিআইডির হাজিরা এড়িয়েছেন অভিষেক।
দিলীপ ঘোষ: যাঁরা মারধরের অভিযোগ করছেন, তাঁদের কারও শরীরে তেমন কোনও আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। হাসপাতালে ভর্তি হওয়ারও প্রয়োজন পড়েনি। মানুষ সব দেখছে। আন্দোলনের নামে হুজ্জুতি না করে কিছুদিন শান্তিতে বাড়িতে থাকাই ভালো।

প্রশ্ন: মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচি নিয়ে কী বলবেন?
দিলীপ ঘোষ: গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু নিয়ম মেনে, পুলিশের অনুমতি নিয়েই করতে হবে। এতদিন মানুষকে অনেক ভোগান্তি দেওয়া হয়েছে। এখন কিছুদিন শান্তিতে থাকুন।

প্রশ্ন: লেকটাউনের মেসি মূর্তি সরানো নিয়ে আপনার মন্তব্য?
দিলীপ ঘোষ: মেসিও রক্ষা পেল না। যে মূর্তি এত ঢাকঢোল পিটিয়ে বসানো হয়েছিল, সেটাই কয়েক মাসের মধ্যে সরাতে হল। এটা প্রশাসনিক ব্যর্থতারই উদাহরণ।

প্রশ্ন: কালনায় প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিসে তল্লাশি নিয়ে কী বলবেন?
দিলীপ ঘোষ: একের পর এক তল্লাশিতে নানা জিনিস উদ্ধার হচ্ছে। এতে স্পষ্ট, বহু জায়গায় পার্টি অফিস আর অন্য কাজে ব্যবহৃত জায়গার মধ্যে পার্থক্য ছিল না। তদন্তে সব সত্যি সামনে আসবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot