Saturday, July 18, 2026
HomeScrollপুজোর সময় কলকাতায় মোদি-শাহ-রাজনাথ? দুর্গোৎসবকে বিশ্বমঞ্চে তুলে ধরার ভাবনা বিজেপির
BJP

পুজোর সময় কলকাতায় মোদি-শাহ-রাজনাথ? দুর্গোৎসবকে বিশ্বমঞ্চে তুলে ধরার ভাবনা বিজেপির

ষষ্ঠী বা সপ্তমীর সময়ে কলকাতায় উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী

কলকাতা: বাংলায় বিজেপি (BJP) সরকার গঠনের পর এ বারের দুর্গাপুজো (Durga Puja) ঘিরে নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক সমীকরণের ইঙ্গিত মিলছে। বিজেপি সূত্রে খবর, আসন্ন দুর্গোৎসবের সময় কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra MODI) । তাঁর সঙ্গে থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। বিজেপির অন্দরে আলোচনা শুরু হয়েছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে আরও বৃহত্তর আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার উদ্যোগ নিয়েই এই পরিকল্পনা।

দলীয় সূত্রের দাবি, ষষ্ঠী বা সপ্তমীর সময়ে কলকাতায় উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী। শহরের কোনও অন্যতম পুজো মণ্ডপে তাঁর যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। এমনকি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও কর্মসূচি ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশ

সম্ভাব্য সূচি অনুযায়ী, ২০ জুন কলকাতায় রাত কাটানোর পর ২১ জুন সকালে ব্রিগেডের যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।

তবে প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজেপি সূত্রে ইঙ্গিত। প্রধানমন্ত্রী সত্যিই তারকেশ্বর সফরে গেলে তা রাজনৈতিক ও ধর্মীয়, দুই দিক থেকেই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot