Monday, March 30, 2026
HomeScrollসোমবার থেকে শুরু হল প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া
West Bengal Assembly Election 2026

সোমবার থেকে শুরু হল প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া

নির্বাচন কমিশনের তরফে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে

ওয়েব ডেস্ক : বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) হতে চলেছে দু’দফায়। প্রথম দফা হবে ২৩ এপ্রিল। আর দ্বিতীয় দফা হবে ২৯ এপ্রিল। আর প্রথম দফার ভোটের জন্য মনোনয়নপত্র (Nomination For Election) জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হল সোমবার, ৩০ মার্চ থেকে। এর জন্য নির্বাচন কমিশনের (Election Commission) তরফে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে।

গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গে (West Bengal) ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, ২০২৬ সালে বাংলায় নির্বাচন (West Bengal Assembly Election 2026) হবে দু’দফায়। ২৩ ও ২৯ এপ্রিল। আর ফল প্রকাশ হবে আগামী ৪ মে। দু’দফায় কত আসনে নির্বাচন হবে সেটাও জানানো হয়েছিল কমিশনের তরফে। কমিশনের তরফে জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গে প্রথম দফায় ২৯৪টি আসনের মধ্যে ভোট হবে ১৫২টি আসনে। আর দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২টি আসনে।

আরও খবর : বিএলওদের নাম ‘ডিলিট’! ট্রেনিং না নিয়ে AERO, BDO দের ঘিরে বিক্ষোভ

প্রথম দফায় দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার এই আসনগুলিতে ভোট হবে। সেই মতো সোমবার থেকে শুরু হল প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলবে এপ্রিল মাসের ৬ এপ্রিল পর্যন্ত।

এদিকে, ভোট যত এগিয়ে আসছে একটি প্রশ্ন সামনে আসছে। তা হল বিবেচনাধীন ভোটারদের (Under adjudication voters) কী হবে? কারণ, চূড়ান্ত তালিকায় ছিল ৬০ লক্ষের বেশি ভোটারের নাম বিবেচনাধীন। ইতিমধ্যে কয়েক দফায় বিবেচনাধীনদের তালিকা প্রকাশ করেছে কমিশন। জানা যাচ্ছে, বিবেচনাধীনদের মধ্যে ৪২ লক্ষ ভোটারের নথি নিষ্পত্তি করেছে কমিশন। অর্থাৎ যাচাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩৫ লক্ষ ভোটারের নথি সাপ্লিমেন্টারি তালিকায় আপলোড হয়েছে বলে খবর। তবে বিবেচনাধীনদের মধ্যে কত জনের নাম চূড়ান্ত তালিকায় ওঠে? সেটাই এখন দেখার বিষয়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot