Wednesday, July 8, 2026
HomeScrollমেমারীতে কার্যালয় ভাঙচুর বা মারধরের ঘটনায় তাঁরা জড়িত নন, দাবি ধৃতদের
Memari

মেমারীতে কার্যালয় ভাঙচুর বা মারধরের ঘটনায় তাঁরা জড়িত নন, দাবি ধৃতদের

মিথ্যা অভিযোগে আমাদের ফাঁসানো হয়েছে, দাবি ধৃতদের

ওয়েব ডেস্ক : ফের রাজনৈতিক সংঘর্ষের উত্তেজনায় সরগরম মেমারী (Memari)। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে গ্রেফতার (Arrest) করা হয়েছে দুই যুবককে। জানা যাচ্ছে, ধৃতদের নাম যোগিন্দর সাহানী ও রাখেশ সাহানী। দু’জনেই মেমারী পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের চাকতিপাড়া এলাকার বাসিন্দা। শনিবার তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে পাঠায় পুলিশ।

আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধৃতরা দাবি করেন, তাঁরা “আদি বিজেপি (BJP) কর্মী”। তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর বা মারধরের ঘটনায় তাঁরা জড়িত নন বলেই দাবি করেন। তাঁদের বক্তব্য, “যারা এই ঘটনা ঘটিয়েছে তারা অতি বিজেপি। ৪ তারিখের পর রং বদলেছে। মিথ্যা অভিযোগে আমাদের ফাঁসানো হয়েছে।”

আরও খবর : বর্ডারে কাটঁতার দিতে বাধা বাংলাদেশিদের! তিনবিঘা করিডরে কী অবস্থা? দেখুন বড় খবর

অন্যদিকে, মেমারীর (Memari) চকদিঘি মোড় সংলগ্ন তৃণমূলের দুটি দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। ভেঙে ফেলা হয় আসবাবপত্র, ছড়িয়ে দেওয়া হয় দলীয় পতাকা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। বিজেপির (BJP) অভিযোগ, মেমারীর চাকতিপাড়ায় একটি দলীয় বৈঠক চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে অতর্কিতে হামলা চালায়। বাঁশ ও লাঠি দিয়ে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনায় অন্তত চার বিজেপি কর্মী আহত হন। আহতদের মেমারী গ্রামীণ হাসপাতাল-এ ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, তৃণমূলের (TMC) দাবি, বিজেপি কর্মীরাই দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। গোটা ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে মেমারীতে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com