Tuesday, June 30, 2026
HomeScrollউত্তরবঙ্গ ও জঙ্গলমহলে ৩ নতুন রেলপ্রকল্পে ছাড়পত্র! রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় রেলমন্ত্রীর
Indian Railways

উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে ৩ নতুন রেলপ্রকল্পে ছাড়পত্র! রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় রেলমন্ত্রীর

এই প্রকল্পগুলির বাস্তবায়ন হলে শিল্প পরিবহণ, খনিজ সরবরাহ এবং পণ্য পরিবহণে ব্যাপক গতি আসবে

ওয়েব ডেস্ক: রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গের জন্য একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্র। উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং পশ্চিমাঞ্চলের রেল (Indian Railways) পরিকাঠামো উন্নয়নে নেওয়া এই সিদ্ধান্তকে বড় সাফল্য হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে পাঠানো পৃথক তিনটি চিঠিতে প্রকল্পগুলির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে পূর্ববর্তী আলোচনার ভিত্তিতেই এই প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই রেললাইন তৈরি হলে শিল্প পরিবহণ, খনিজ সরবরাহ এবং পণ্য পরিবহণে ব্যাপক গতি আসবে। পাশাপাশি পশ্চিমাঞ্চলের বহু এলাকা নতুন করে রেল মানচিত্রে গুরুত্ব পাবে। একনজরে দেখে নিন এই তিন প্রকল্পের সম্পর্কে।

আরও পড়ুন: রবিবার ফের বন্ধ বিদ্যাসাগর সেতু! ভোগান্তি এড়াতে দেখুন বিকল্প রুট

  • উত্তরবঙ্গে ডবল লাইনের অনুমোদন: উত্তরবঙ্গের রেল যোগাযোগ আরও শক্তিশালী করতে নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত ৭.১৫ কিলোমিটার নতুন ডবল লাইন প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্র। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের মধ্যে ট্রেন চলাচল আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে বলে মনে করা হচ্ছে।
  • জঙ্গলমহলে ট্রেন পরিষেবা সম্প্রসারণ: জঙ্গলমহলের যাত্রীদের সুবিধার্থে বর্তমানে সাঁতরাগাছি থেকে খড়্গপুর হয়ে ঝাড়গ্রামের জয়পুর পর্যন্ত চলা ১৮০৬১/১৮০৬২ এক্সপ্রেস ট্রেন এবার আরও সম্প্রসারিত করা হবে। এর ফলে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বহু মানুষ সরাসরি কলকাতার সঙ্গে উন্নত রেল সংযোগের সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
  • শালবনি-আদ্রা নতুন রেললাইন প্রকল্পে অনুমোদন: পশ্চিমাঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে শালবনি থেকে আদ্রা পর্যন্ত নতুন রেললাইন প্রকল্প নিয়ে। প্রায় ১০৭ কিলোমিটার দীর্ঘ এই লাইনের জন্য ফাইনাল লোকেশন সার্ভের অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট তৈরির প্রথম ধাপ হিসেবেই এই সমীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO