HomeScrollআর কয়েক ঘন্টার মধ্যেই প্রবল কালবৈশাখীর সম্ভাবনাস, ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
Weather Update

আর কয়েক ঘন্টার মধ্যেই প্রবল কালবৈশাখীর সম্ভাবনাস, ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

রবিবারও আট জেলায় কালবৈশাখীর পূর্বাভাস! বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা

কলকাতা: শুক্রবার বিকেলে বৃষ্টিতে ভিজেছে মহানগর ও সংলগ্ন জেলাগুলি। দীর্ঘদিনের অস্বস্তিকর গরম ও আর্দ্রতার পর অবশেষে কালবৈশাখীর দাপটে স্বস্তি ফিরেছে কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায়। বৃষ্টির হাত ধরে এক ধাক্কায় বদলে গিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল নাগাদ বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতায়। পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ওড়িশার উপর। রাজস্থান, ছত্রিশগড়ের উপর দিয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। যার জেরে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও। সন্ধ্যার দিকে এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল থেকেই কলকাতার আকাশে রোদ-মেঘের লুকোচুরি চলছে। আকাশ মোটের উপর মেঘলা থাকলেও দিনের বিভিন্ন সময়ে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা।

আরও পড়ুন: অভিষেকের ঘটনা নিয়ে প্রতিবাদ জানালেন ডেরেক ও’ব্রায়েন

রবিবারও আবহাওয়ার এই স্বস্তিকর পরিস্থিতি মোটামুটি বজায় থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। সোমবার থেকে তাপমাত্রা ফের বাড়বে।রবিবার দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের জন্য হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। দু’-এক জেলার কিছু অংশে হতে পারে বৃষ্টি।

রবি এবং সোমবার উত্তরবঙ্গের জেলাগুলির দু’-এক জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই তিন জেলায় হলুদ সতর্কতা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির বাড়বে উত্তরে। আগামী শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। সেখানে বৃষ্টির পাশাপাশি ঝড়ের জন্যও রয়েছে হলুদ সতর্কতা।

[youtube-feed feed=1]
Read More

Latest News