HomeScrollভোটের আগে সমুদ্রগড়ে তৃণমূল–বিজেপি সংঘর্ষ, দুই পক্ষেই আহত একাধিক
2026 West Bengal Assembly Election

ভোটের আগে সমুদ্রগড়ে তৃণমূল–বিজেপি সংঘর্ষ, দুই পক্ষেই আহত একাধিক

মিছিল ঘিরে উত্তেজনা, ইটবৃষ্টি ও পাল্টা হামলার অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ওয়েবডেস্ক-  ভোটের (2026 West Bengal Assembly Election)  মাত্র দুদিন আগে পূর্ব বর্ধমানের (East Burdwan) সমুদ্রগড়ে (Samudragarh) তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের (TMC Bjp Clash)  মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল। সোমবার পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপির একটি মহামিছিল সমুদ্রগড়ের দিকে এগোচ্ছিল। সেই সময় নশরতপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে উত্তেজনা ছড়ায়।

অভিযোগ, তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন এবং বিজেপির মিছিল লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। এর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিজেপি কর্মীরা পাল্টা আক্রমণ চালায় বলে জানা যায়। দু’পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক মারপিট।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তৃণমূলের অমল হালদার ও সানশা আলি শেখ কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে বিজেপির কমল দাস ও সৌভিক পানও একই হাসপাতালে চিকিৎসা নিতে যান।

আরও পড়ুন-  স্ট্রং রুমে ‘অন্ধকার’ ১০ মিনিট! কড়া নিরাপত্তার মাঝেই সিসিটিভি বিভ্রাটে তোলপাড় ঝাড়গ্রাম

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, তারা পার্টি অফিসে বসে থাকাকালীন বিজেপি কর্মীরা অতর্কিতে হামলা চালায়। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

বিজেপির দাবি, তারা সংখ্যায় অল্প ছিল এবং তৃণমূলের বহু কর্মী একত্রিত হয়ে তাদের উপর আক্রমণ চালায়।

ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ভোটের মুখে এই ধরনের সংঘর্ষ ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News