Thursday, July 16, 2026
HomeScrollঅতি ভারী বর্ষণের সতর্কতা, আজ কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা? জানাল আবহাওয়া...
Weather Update

অতি ভারী বর্ষণের সতর্কতা, আজ কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা? জানাল আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে

কলকাতা: বৃহস্পতিবারের প্রবল ঝড়-বৃষ্টির রেশ কাটতে না কাটতেই ফের সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর (Weather Update) বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢোকার জেরে শুক্রবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে পূর্বাভাস (Rain Update)। তবে সবচেয়ে বেশি উদ্বেগ উত্তরবঙ্গ নিয়ে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে (Weather Forecast)।

দক্ষিণবঙ্গে কলকাতা-সহ একাধিক জেলায় দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেল কিংবা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম কিছুটা বজায় থাকলেও বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমতে পারে।s

আরও পড়ুন: ক্যাফের গোপন বৈঠকেই কি ঠিক হয়েছিল কেতনকে খুনের ছক?

অন্যদিকে উত্তরবঙ্গে জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৭ থেকে ২৯ জুন উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাহাড়ি এলাকায় ভূমিধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকায় জল জমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই প্রয়োজন ছাড়া পাহাড়ি সফর এড়িয়ে চলা, বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা এবং আবহাওয়া দফতরের সর্বশেষ সতর্কবার্তার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot