Saturday, July 18, 2026
HomeScrollবড় সিদ্ধান্ত কেন্দ্রের, বাণিজ্যিক LPG সিলিন্ডারে তুলে নেওয়া হল সব বিধিনিষেধ! কী...
LPG Cylinder

বড় সিদ্ধান্ত কেন্দ্রের, বাণিজ্যিক LPG সিলিন্ডারে তুলে নেওয়া হল সব বিধিনিষেধ! কী জানাল সরকার?

বাণিজ্যিক LPG সিলিন্ডার সরবরাহে থাকা সব বিধিনিষেধ তুলে দিল কেন্দ্র সরকার

ওয়েব ডেস্ক: বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডার সরবরাহ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। এতদিন যে ক্ষেত্রভিত্তিক বিধিনিষেধের কারণে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ নিয়ন্ত্রিত ছিল, তা সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে হোটেল, রেস্তোরাঁ, শিল্প প্রতিষ্ঠান এবং অন্যান্য বাণিজ্যিক গ্রাহকদের কাছে এলপিজি সরবরাহ আগের মতো স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।

সরকারি সূত্রের খবর, আন্তর্জাতিক পরিস্থিতির জেরে জ্বালানির সরবরাহ ও মজুত নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কিছুদিন আগে বাণিজ্যিক এলপিজি বিতরণে নির্দিষ্ট সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় সেই বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাল্ক এলপিজি সরবরাহও ধাপে ধাপে স্বাভাবিক করা হচ্ছে।

এআই ভুল করলেই বন্ধ! ব্যাঙ্কে AI ব্যবহারে ‘কিল সুইচ’ বাধ্যতামূলক করতে চাইছে আরবিআই – KolkataTV

সরকারের দাবি, দেশে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সাধারণ গ্রাহক বা বাণিজ্যিক ব্যবহারকারীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সংশ্লিষ্ট মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে রেস্তোরাঁ, হোটেল, ক্যাটারিং সংস্থা-সহ বহু ব্যবসায়িক ক্ষেত্র স্বস্তি পাবে। পাশাপাশি সরবরাহ ব্যবস্থা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে এই সিদ্ধান্তে গৃহস্থালির রান্নার গ্যাসের নিয়মে কোনও পরিবর্তন হচ্ছে না। গৃহস্থালির এলপিজি সিলিন্ডার আগের নিয়মেই পাওয়া যাবে। অর্থাৎ, কেন্দ্রের এই ঘোষণা শুধুমাত্র বাণিজ্যিক বা নন-ডোমেস্টিক প্যাকড এলপিজি সরবরাহের ক্ষেত্রেই প্রযোজ্য।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বাভাবিক রাখতে এবং ব্যবসায়িক ক্ষেত্রে অযথা অনিশ্চয়তা দূর করতেই এই পদক্ষেপ করেছে কেন্দ্র। আগামী দিনে আন্তর্জাতিক পরিস্থিতির উপর নজর রেখেই প্রয়োজনে আরও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot