Tuesday, July 21, 2026
HomeScrollএআই ভুল করলেই বন্ধ! ব্যাঙ্কে AI ব্যবহারে ‘কিল সুইচ’ বাধ্যতামূলক করতে চাইছে...
RBI

এআই ভুল করলেই বন্ধ! ব্যাঙ্কে AI ব্যবহারে ‘কিল সুইচ’ বাধ্যতামূলক করতে চাইছে আরবিআই

এআই মডেলের উপর সর্বদা মানুষের পর্যবেক্ষণ থাকতে হবে

[h_news]

ওয়েব ডেস্ক : ব্যাঙ্কিং পরিষেবায় দ্রুত বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র ব্যবহার। তবে প্রযুক্তির উপর সম্পূর্ণ নির্ভরশীল হতে নারাজ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। গ্রাহকদের নিরাপত্তা ও আর্থিক ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করতে এআই-ভিত্তিক পরিষেবার জন্য ‘কিল সুইচ’ চালুর প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

আরবিআইয়ের (RBI) প্রকাশিত খসড়া নির্দেশিকায় বলা হয়েছে, ব্যাঙ্কে ব্যবহৃত স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণকারী এআই মডেলের উপর সর্বদা মানুষের পর্যবেক্ষণ থাকতে হবে। কোনও এআই সিস্টেম যদি ভুল তথ্য, বিভ্রান্তিকর ফলাফল বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত দিতে শুরু করে, তাহলে তা সঙ্গে সঙ্গে বন্ধ করার ব্যবস্থা থাকতে হবে। এই জরুরি বন্ধ করার ব্যবস্থাকেই বলা হচ্ছে ‘কিল সুইচ’।

আরও খবর : প্রলয়ঙ্কর ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা! শোক প্রকাশ করে সহমর্মী নরেন্দ্র মোদি

নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এমন জেনারেটিভ এআই প্ল্যাটফর্মের ক্ষেত্রে অতিরিক্ত সাইবার নিরাপত্তা (Cyber security) ব্যবস্থা বাধ্যতামূলক করা উচিত। অর্থাৎ, প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, তার নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত মানুষের হাতেই থাকতে হবে। আরবিআই স্পষ্ট জানিয়েছে, এমন কোনও এআই-নির্ভর ব্যবস্থা গ্রহণ করা উচিত নয়, যেটিকে প্রয়োজনে অবিলম্বে নিষ্ক্রিয় করার সুযোগ থাকবে না। বিশেষ করে ব্যাঙ্কিংয়ের মতো স্পর্শকাতর ক্ষেত্রে প্রযুক্তিগত ত্রুটির কারণে গ্রাহকদের আর্থিক ক্ষতি বা তথ্য ফাঁসের ঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ।

উল্লেখ্য, ২০২২ সালে চ্যাটজিপিটির আত্মপ্রকাশের পর বিশ্বজুড়ে এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বেড়েছে। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে ব্যাঙ্কিং—প্রায় সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এর পাশাপাশি কর্মসংস্থান, তথ্যের নিরাপত্তা এবং ভুল সিদ্ধান্ত নিয়ে উদ্বেগও বাড়ছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot