Friday, May 15, 2026
HomeScrollসাগরে ঘনীভূত হচ্ছে অতি গভীর নিম্নচাপ, বাংলায় কমবে শীত!
WB Weather Forecast

সাগরে ঘনীভূত হচ্ছে অতি গভীর নিম্নচাপ, বাংলায় কমবে শীত!

কবে পড়বে জাঁকিয়ে শীত, জানাল হাওয়া অফিস

কলকাতা: পারদ পতন অব্যাহত, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে। আবহাওয়ার খামখেয়ালিতে বাংলায় ঠান্ডা কখনও কম কখনও বেশি ৷ জেলাগুলিতেও তাপমাত্রার হেরফের ৷ কবে পড়বে জাঁকিয়ে শীত (WB Winter), জানাল হাওয়া অফিস ৷ ঠান্ডা বেশ ভালোই মালুম হচ্ছে রাজ্যের একাধিক জেলায় ৷ নভেম্বরের শেষ সপ্তাহে জব্বর ঢাকা গায়ে দেওয়ার পরিস্থিতি ৷ পশ্চিমবঙ্গে শীত-শীত ব্যাপারটা যে মালুম হচ্ছিল, তা শুক্রবার থেকে কমে যেতে চলেছে। কারণ শুক্রবার থেকে ফের পশ্চিমবঙ্গের পারদ চড়তে (WB Temperature Decrease) চলেছে। আলিপুর আবহাওয়ার দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। পরবর্তী তিনদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের মতো বেড়ে যাবে। সাগরে যে ‘সিস্টেম’ আছে, তার প্রভাবে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্তও পশ্চিমবঙ্গের সম্ভাবনা নেই।

বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও আশঙ্কা রয়ে গিয়েছে। বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছিল, সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে অবস্থান করছে সেই গভীর নিম্নচাপ। যা আজ দুপুরের আগেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। বৃহস্পতিবার সেটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে তার অন্তিম পরিণতি ঘূর্ণিঝড় পর্যন্ত গড়াবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানায়নি মৌসম ভবন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সেনিয়ারের প্রভাব বাংলায় তেমন পড়বে না। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। পরবর্তী দু’দিনে আবার তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩-৪ দিন ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন: কলকাতার শহরজুড়ে পাত্র চেয়ে রুক্মিণীর পোস্টার!

আজ বৃহস্পতিবার কলকাতায় হালকা শীতের আমেজ রয়েছে। তাপমাত্রা ১৬–২৮ ডিগ্রির এর ঘরে ঘোরাফোলা করছে। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৬° সেলসিয়াস, সর্বোচ্চ ২৮°, সন্ধে নাগাদ আকাশ পরিষ্কার আর হালকা হাওয়া হালকা শীতের আমেজ। আর্দ্রতা কম থাকায় ভ্যাপসা অস্বস্তি তুলনামূলক কম। নভেম্বরের শেষ সপ্তাহে নামছে পারদ, কুয়াশা আর বেশি–ঠান্ডা ভোরের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ক্লাইমেট–ডাটা বিশ্লেষণ বলছে, নভেম্বরের শেষ দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬°–এর নিচে নামার প্রবণতা থাকে, চলতি বছরও সেই প্যাটার্ন পরিষ্কার। পরের সপ্তাহ থেকে ভোরে আরও ঠান্ডা, কুয়াশাচ্ছন্ন সকাল ও শুকনো বাতাসের সম্ভাবনা থাকায় স্বাস্থ্য–সতর্কতা মানার পরামর্শ ডাক্তারদের।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto