Sunday, August 16, 2026
HomeScrollপ্রেম দিবসেও কনকনে শীত! দেখে নিন আবহাওয়ার মেগা আপডেট
Weather Forecast

প্রেম দিবসেও কনকনে শীত! দেখে নিন আবহাওয়ার মেগা আপডেট

আর কতদিন থাকবে শীতের আমেজ? জানিয়ে দিল হাওয়া অফিস

কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই ফের উত্তরে হাওয়ার দাপট বাংলায়। উত্তর-পশ্চিম দিক থেকে হু হু করে ঢুকছে ঠান্ডা বাতাস। ফলে যাই যাই করেও আপাতত হচ্ছে না শীতের (Winter) অকাল বিদায়। শেষ লগ্নেও উপস্থিতি জানান দিচ্ছে শীত। অর্থাৎ এখনই লেপ-কম্বল বা সোয়াটার আলমারিতে তুলে রাখার সময় আসেনি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, ভালোবাসার সপ্তাহ জুড়েই শীতের আমেজ বজায় থাকবে বাংলায়।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন রাজ্যজুড়ে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। এই মুহূর্তে দেশের উত্তর-পশ্চিম ভারতে কোনও পশ্চিমী ঝঞ্ঝার অস্তিত্ব নেই। ফলে উত্তুরে হাওয়ার প্রবেশপথে আর কোনও বাধা নেই। সেই কারণেই ঠান্ডা হাওয়ার স্রোত সরাসরি বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এর প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। সেখানে রাতের তাপমাত্রা ফের একবার ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামছে। শীতের দাপট তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে পশ্চিমাঞ্চলে।

আরও পড়ুন: দোলের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের!

কলকাতা (Kolkata Weather) ও সংলগ্ন এলাকাতেও রাতের দিকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। শুক্রবারও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক দিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নামতে পারে।

তবে কনকনে শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই কলকাতায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, মূলত রাত ও ভোরেই শীতের আমেজ অনুভূত হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে ঠান্ডার প্রভাব কমবে। ফলে সকাল ও দুপুরে গরম কিছুটা বাড়লেও বিকেল ও সন্ধ্যায় আবহাওয়া থাকবে মনোরম। এদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather) আরও কিছুদিন শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k