কলকাতা: শনিবার গভীর রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (SIR Supplementary List) প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা আজ, রবিবার থেকেই এই ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। প্রথম দফার ভোটের জন্য গেজেট নোটিফিকেশন আগামিকাল প্রকাশিত হবে।একই সঙ্গে আগামিকাল থেকে শুরু হবে প্রথম দফার ১৫২ টি বিধানসভা আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া।মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। এর মধ্যে ট্রাইবুনালে আবেদন করা ভোটারদের নিষ্পত্তি হলে সেই ভোটাররা প্রথম দফার ভোট দিতে পারবেন বলে কমিশন সূত্রে খবর।
ভোটগ্রহণের আর কয়েকদিন বাকি, এই পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে আরও তৎপর হল কমিশন। শনিবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছিল। ২৪ ঘণ্টার মধ্যে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকাও বের করল কমিশন। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের অনুমতি সাপেক্ষে এবার প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। বাদ পড়া ব্যক্তিরা যাতে ট্রাইবুনালের আবেদনের জন্য যথেষ্ট সময় পান, সেদিকে নজর রেখেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে ২ লক্ষ ১ হাজার ভোটারের। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে এখনও অবধি তিনটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে ২ লক্ষ ১ হাজার ভোটারের। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে এখনও অবধি তিনটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায়, সোমবার প্রকাশিত হয়েছে ১০ লক্ষ নামের অতিরিক্ত তালিকা। এবং দ্বিতীয় দফায় শুক্রবার প্রকাশ করা হয়েছে ১২ লক্ষ নামের তালিকা। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, মোট ‘বিবেচনাধীন’ থাকা ভোটারের সংখ্যা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত মোট ৩৭ লক্ষ নামের নিষ্পত্তি করা হয়েছে। কিন্তু ২ দফার সাপ্লিমেন্টারি লিস্টে ২২ লক্ষ নাম প্রকাশিত হল। সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা আজ, রবিবার থেকেই এই ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন তাঁরা। অফলাইনে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসকের দপ্তরে গিয়েও আবেদন করা যাবে।
অনলাইনে কী করে আবেদন করবেন? কমিশনের ওয়েবসাইট eci.gov.in গিয়ে, Submit Appeal for Individuals, (Under Adjudication) অপশনে ক্লিক করতে হবে। তারপর নতুন একটি পেজ খুলবে। সেখানে মোবাইল নম্বর বা এপিক নম্বর দিয়ে লগ ইন করে, নাম বাদ পড়া ভোটারের এপিক তথ্য দিয়ে আবেদন করতে হবে। ভোটারের পিনকোড-সহ পুরো ঠিকানা। আপিলের সংক্ষিপ্ত বিবরণ ১০০০ শব্দের মধ্যে। কী কারণে আবেদন করছেন সেটি ৫০০ শব্দের মধ্যে লিখে, সাবমিট করতে হবে। অনলাইনের পাশাপাশি মহকুমা শাসকের দফতরে গিয়ে সমস্ত তথ্য দিয়ে আবেদন করতে পারবেন ভোটার। শীঘ্রই ট্রাইবুনালের কাজ শুরু হবে। ২৩টি জেলার জন্য ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি সেই ট্রাইব্যুনালের দায়িত্বে।কোনও বিচারাধীন ভোটার যদি ট্রাইব্যুনালে আপিল করতে চান, তা হলে তাঁদের নথি অফলাইনে SDO অফিসে জমা দিতে হবে।







