Wednesday, August 12, 2026
HomeScrollসব মহিলার জন্য আর নয় বিনামূল্যে বাস সফর! আজ থেকে চালু ‘পিঙ্ক...
West Bengal Pink Card

সব মহিলার জন্য আর নয় বিনামূল্যে বাস সফর! আজ থেকে চালু ‘পিঙ্ক কার্ড’

সব মহিলার জন্য নয়, এবার পিঙ্ক কার্ড থাকলেই মিলবে সরকারি বাসে ফ্রি যাত্রার সুবিধা

কলকাতা: সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের নিয়মে বড় বদল আনল রাজ্য সরকার। আজ, ১ অগস্ট থেকে চালু হওয়ার কথা বহু প্রতীক্ষিত ‘পিঙ্ক কার্ড’ (Pink Card)। এই কার্ড থাকলেই সরকারি বাসে বিনামূল্যে (Free Government Bus Service) সফরের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, এখন থেকে আর সমস্ত মহিলা যাত্রী এই সুবিধার আওতায় থাকবেন না।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যাঁরা পিঙ্ক কার্ডের জন্য আবেদন করেছেন এবং অনুমোদন পেয়েছেন, তাঁরাই এই সুবিধা পাবেন। যাঁদের হাতে এখনও কার্ড পৌঁছয়নি, তাঁদের আপাতত নির্ধারিত বাসভাড়া দিয়েই যাতায়াত করতে হবে।

আরও খবর : কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

সরকারি সূত্রের খবর, মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা চালু রাখতে রাজ্যকে বিপুল আর্থিক ব্যয় বহন করতে হচ্ছে। এই প্রকল্পের জন্য প্রায় ৩০০ কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সরকারের দাবি, সুবিধাটি যাতে প্রকৃত প্রয়োজনীয় মহিলাদের কাছেই পৌঁছয়, সেই কারণেই পিঙ্ক কার্ডের ব্যবস্থা করা হয়েছে।

এই সিদ্ধান্তের আগে অনেক মহিলা নিজেরাই জানিয়েছিলেন, তাঁরা বাসের ভাড়া দিতে সক্ষম। যাঁদের আর্থিক প্রয়োজন বেশি, তাঁদের জন্যই বিনামূল্যের পরিষেবা চালু থাকা উচিত বলে মত দিয়েছিলেন অনেকে। সেই বিষয়টিকেও গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার।

পরিবহন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসে ওঠার সময় পিঙ্ক কার্ড দেখিয়ে অথবা নির্দিষ্ট যাচাই পদ্ধতির মাধ্যমে যাত্রীরা বিনামূল্যে সফরের সুযোগ পাবেন। তবে কার্ড তৈরির কাজ এখনও পুরোপুরি শেষ না হওয়ায় প্রথম দিন থেকেই সমস্ত জায়গায় পরিষেবা স্বাভাবিকভাবে চালু হবে কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor