HomeScrollমামলায় হারলে সোনাঝুরির হাট বসবে কোথায়? মুখ খুললেন অনুব্রত
Shantiniketan Sonajhurihat

মামলায় হারলে সোনাঝুরির হাট বসবে কোথায়? মুখ খুললেন অনুব্রত

২০ জানুয়ারি এই ‘বেআইনি’ খোয়াই হাট সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি

কলকাতা: শান্তিনিকেতনের (Shantiniketan) সোনাঝুরি (Sonajhuri) জঙ্গলের খোয়াই হাট (Khoaihut) নিয়ে মামলায় যদি রাজ্য সরকার হেরে যায়, তাহলে হাটের স্থান পরিবর্তন করা হবে। সেক্ষেত্রে হাট বসবে বোলপুরের বিশ্ব ক্ষুদ্র বাজারে। শনিবার প্রকাশ্যে এমনটাই জানালেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। জাতীয় পরিবেশ আদালতে ২০ জানুয়ারি এই ‘বেআইনি’ খোয়াই হাট সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি রয়েছে।

বোলপুরের শিবপুর এলাকায় প্রায় ৫১ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে বিশ্ব ক্ষুদ্র বাজার। রাজ্যের ক্ষুদ্র, মাঝারি কুটির ও বস্ত্র বয়ন দফতরের উদ্যোগে ১০ জানুয়ারি থেকে সেখানে শুরু হয়েছে রাজ্য হস্তশিল্প মেলা। ওই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, বীরভূমের জেলাশাসক ধবল জৈন, মহকুমা শাসক অনিমেষকান্তি মান্না-সহ একাধিক আধিকারিক।

আরও পড়ুন: পাহাড়ে এবার টয়ট্রেনে ‘জঙ্গল সাফারি, থাকবে ভুরিভোজও,  বিশেষ প্যাকেজ

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, “আমি মন্ত্রীকে বলব, সোনাঝুরির হাট যেন সপ্তাহে দু’দিন বসে। আর বাকি দু’দিন বিশ্ব ক্ষুদ্র বাজারে বসানো যায়।” পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে দেন, “সোনাঝুরির হাট নিয়ে মামলায় যদি আমরা হেরে যাই, তাহলে হাট বিশ্ব ক্ষুদ্র বাজারেই বসবে।”

উল্লেখ্য, শান্তিনিকেতনে পর্যটকদের অন্যতম বড় আকর্ষণ সোনাঝুরি জঙ্গলের খোয়াই হাট। তবে বন দফতরের জমিতে এই হাট বসা সম্পূর্ণ বেআইনি বলে অভিযোগ। পরিবেশকর্মী সুভাষ দত্ত জাতীয় পরিবেশ আদালতে মামলা করে দাবি করেন, জঙ্গলের মধ্যে বেআইনি ভাবে হাট বসানো হচ্ছে, যথেচ্ছ প্লাস্টিকের ব্যবহার হচ্ছে এবং ছোট গাছ কেটে চারচাকা গাড়ি ঢুকছে, যা পরিবেশের পক্ষে মারাত্মক ক্ষতিকর।

এই মামলায় বন দফতর ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হলফনামায়ও হাটটিকে কার্যত ‘বেআইনি’ বলে উল্লেখ করা হয়েছে। ২০ জানুয়ারি আদালতের রায়ের দিকেই তাকিয়ে এখন সোনাঝুরির খোয়াই হাটের ভবিষ্যৎ। রায় প্রতিকূলে গেলে বিকল্প ব্যবস্থা করতে রাজ্য সরকার প্রস্তুত বলেই জানানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News