HomeScroll২০২৯ লোকসভা নির্বাচনে বাড়বে বুথ, নতুন ইভিএম কেনার পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের
Election commission

২০২৯ লোকসভা নির্বাচনে বাড়বে বুথ, নতুন ইভিএম কেনার পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের

২০২৪ সালের তুলনায় ২০২৯-এ ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় ৪৬ শতাংশ বাড়তে পারে। তবে নতুন ইভিএম কেনার পরিকল্পনা মূলত পুরনো যন্ত্র বদলের জন্যই।

ওয়েব ডেস্ক : ২০২৯ সালের লোকসভা নির্বাচনে (loksabha Election) দেশে প্রায় ১৫.৩৮ লক্ষ ভোটকেন্দ্র হতে পারে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে ১০.৫২ লক্ষ ভোটকেন্দ্র ছিল। অর্থাৎ আগামী লোকসভা নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় ৪৬ শতাংশ বাড়তে পারে বলে নির্বাচন কমিশনের (Election Commission) দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে।

বর্তমানে নির্বাচন কমিশনের (Election Commission) হাতে প্রায় ৩০.৪৮ লক্ষ ব্যালট ইউনিট এবং ২১.৯২ লক্ষ কন্ট্রোল ইউনিট রয়েছে। পাশাপাশি ২০২৯ সালের নির্বাচনের আগে ইভিএম ও ভিভিপ্যাট কেনার জন্য প্রায় ৪৮৬ কোটি টাকা খরচের হিসাব করা হয়েছে।

আরও খবর :  ইমিগ্রেশন ছাড়াই মিউনিখের বিমানে ৩ ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ৩.৫৭ লক্ষ ব্যালট ইউনিট এবং ১.২৫ লক্ষ কন্ট্রোল ইউনিট কেনা হবে। একই সংখ্যক পুরনো ব্যালট ইউনিট ও কন্ট্রোল ইউনিট অবসর নেওয়ার পরিকল্পনাও রয়েছে। ফলে নতুন করে ইভিএমের সংখ্যা বাড়ানোর বদলে পুরনো যন্ত্র প্রতিস্থাপনেই মূলত এই কেনাকাটা করা হবে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের (loksabha Election) সময় কমিশনের হাতে প্রায় ১৪.৮৮ লক্ষ ব্যালট ইউনিট এবং ১১.৩ লক্ষ কন্ট্রোল ইউনিট ছিল। বর্তমানে সেই মজুত অনেক বেশি। তাই ২০২৯ সালে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়লেও নতুন কেনাকাটার মাধ্যমে ইভিএমের সামগ্রিক সংখ্যা বাড়ানোর পরিবর্তে বর্তমান মজুত দিয়েই নির্বাচনের প্রয়োজন মেটানোর পরিকল্পনা রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News