Saturday, April 11, 2026
HomeScrollশেখ হাসিনাকে ভারতে আশ্রয় কেন? প্রশ্ন অভিষেকের
Abhishek Banerjee

শেখ হাসিনাকে ভারতে আশ্রয় কেন? প্রশ্ন অভিষেকের

কোন শিল্পপতিকে বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? প্রশ্ন অভিষেকের

ওয়েব ডেস্ক : শুক্রবার সংকল্পপত্র প্রকাশ করেছে বিজেপি (BJP)। সেখানে ভোটে জেতার জন্য একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই ইস্তেহার প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে (TMC) কড়া ভাষায় আক্রমণও করা হয়েছে। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, বাংলার পরিস্থিতি বোঝাতে গিয়ে বাংলাদেশের সঙ্গে তুলনা টেনেছেন শাহ। যা নিয়ে এবার কড়া জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অভিষেক বলেছেন, ‘শেখ হাসিনা (Sheikh Hasina) দিল্লিতে কী করছেন? কোন শিল্পপতিকে বাঁচাতে আশ্রয় দেওয়া হয়েছে হাসিনাকে? চিন্ময় প্রভুর উপর অত্যাচারের সময় কোনও ভুমিকা নিয়েছে দিল্লি?’

আরও খবর : সংগ্রামী যৌথমঞ্চের হাজরায় মিছিলের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

প্রসঙ্গত, বেশ কিছু সময় ধরে ভিন রাজ্যে আক্রমণের মুখে পড়ছিলেন বাংলার শ্রমিকরা। বাংলা বললেই ‘বাংলাদেশি’ তকমা দেওয়া হচ্ছিল। এ নিয়ে তৃণমূলের তরফে অভিযোগ করে বলা হয়েছিল, বাংলা আর বাংলাদেশিকে এক করে দেখছে কেন্দ্র সরকার। যা ঠিক নয়। এদিকে এসআইআর প্রক্রিয়ায় বহু বাংলাদেশি ও রোহিঙ্গার নাম বাদ যাবে বলে জানিয়েছিলেন বিজেপি নেতারা। কিন্তু, চূড়ান্ত তালিকায় দেখা গিয়েছে, তালিকা থেকে বেশিরভাগ বাদ গিয়েছে হিন্দুরাই।

এদিন বিজেপির সংকল্পপত্র নিয়ে অভিষেক (AbhiShek Banerjee) দাবি করেছেন, শাহ মুখ ফসকে বলেই দিয়েছেন, বঙ্গে ক্ষমতায় এলে দিল্লি ও গুজরাত থেকে শাসন ব্যবস্থা চালাবে। তাহলে শেখ হাসিনাকে আশ্রয় কেন? এবার তাঁকে অনুপ্রবেশকারী না শরনার্থী বলা হবে? এ নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কোন শিল্পপতিকে বাঁচাতেই এই আশ্রয় দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রাধানমন্ত্রীকে? এ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto