Sunday, March 15, 2026
HomeScrollবাংলায় মাত্র দু’দফায় ভোট কেন? কারণ জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
West Bengal Assembly Election 2026

বাংলায় মাত্র দু’দফায় ভোট কেন? কারণ জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

২০২৬ সালের বিধানসভা নির্বাচন হবে মাত্র দু’দফায়

কলকাতা: পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচনে বড় পরিবর্তন (West Bengal Assembly Election 2026)। গত কয়েকটি বিধানসভা ও লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) যেখানে ৭-৮ দফায় ভোট হয়েছে, সেখানে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন হবে মাত্র দু’দফায়। নির্বাচন ঘোষণার পরই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কেন এত কম দফায় ভোট? সেই প্রশ্নেরই জবাব দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)।

রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে তিনি জানান, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই কমিশন দু’দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের মতে, বর্তমান পরিস্থিতিতে দুই দফাতেই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব।

আরও পড়ুন: ‘ভোটে হিংসা বরদাস্ত নয়’, ভোট নিয়ে কড়া কমিশন!

সম্প্রতি পশ্চিমবঙ্গে সফরে এসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে। সেখানে বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল কম দফায় ভোটের দাবি তোলে। তাঁদের যুক্তি ছিল, বহু দফায় নির্বাচন হলে প্রচারের সময় অনেক দীর্ঘ হয়ে যায়। এর ফলে রাজনৈতিক দলগুলোর অর্থব্যয় ও শারীরিক পরিশ্রম বাড়ে, পাশাপাশি ভোটারদের কাছেও পুরো প্রক্রিয়াটি দীর্ঘ ও ক্লান্তিকর হয়ে ওঠে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচন বাংলায় আট দফায় হয়েছিল। তবে এবার সেই সংখ্যা কমিয়ে দু’দফায় আনা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, নিরাপত্তা এবং প্রশাসনিক প্রস্তুতির দিকটিও বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর প্রায় ৪৮০ ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে, যাতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করা যায়। এছাড়াও কমিশন জানিয়েছে, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় যেসব পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাঁদের এবারের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অফিসারদের তালিকাও তৈরি করা হচ্ছে।

কমিশনের সূচি অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে দু’দফায় ভোট হবে। প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২টি আসনে, এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ৪ মে। উল্লেখ্য, বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88