Monday, June 15, 2026
HomeScroll৭০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা, ৫ জেলায় কমলা সতর্কতা জারি
Weather Update

৭০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা, ৫ জেলায় কমলা সতর্কতা জারি

৫ জেলায় কমলা সতর্কতা জারি

কলকাতা: দক্ষিণবঙ্গ জুড়ে ফের সক্রিয় হতে চলেছে কালবৈশাখী (Kalbaisakhi)। রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস (Rain Forecast) দিয়েছে আবহাওয়া দফতর। সোমবারের জন্য দক্ষিণবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে (Weather Update)।

আবহাওয়া দফতর জানিয়েছে, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বাংলায় মাত্র দু’দফায় ভোট কেন? কারণ জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবিবার ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় দমকা হাওয়ার গতি ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের মতে, দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

গত কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। কলকাতা ও আশপাশের এলাকাতেও ভালো বৃষ্টি হয়েছে। তবে এই বৃষ্টিতে সমস্যায় পড়েছেন আলু চাষিরা। অনেক জায়গায় মাঠেই আলু ডুবে যাওয়ায় ফসল হিমঘরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ। আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টি হলেও গরমের প্রকোপ পুরোপুরি কমছে না। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়ছে, ফলে ভ্যাপসা গরমের অস্বস্তিও বাড়ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d