Thursday, June 18, 2026
HomeScrollসরাকরি বাসে মহিলাদের ‘ফ্রি’-তে যাতায়াত করতে পারবে মহিলারা, কবে থেকে দেখে নিন
Women Travel Free

সরাকরি বাসে মহিলাদের ‘ফ্রি’-তে যাতায়াত করতে পারবে মহিলারা, কবে থেকে দেখে নিন

ক্ষমতায় এসেই মহিলাদের জন্য বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কলকাতা: নারী ক্ষমতায়ন ও নারী উন্নয়নের জন্য রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সংকল্প পত্রে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় এসেই মহিলাদের জন্য বড় ঘোষণা করল শুভেন্দু সরকার। ১ জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে (Women Travel Free Government Buses) যাতায়াত করতে পারবেন মহিলারা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। সোমবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মন্ত্রিসভার বৈঠকে একের পর এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি। অন্নপূর্ণা যোজনার জন্য নীতিগত অনুমোদন দিয়ে দিল মন্ত্রিসভা। সব সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াতে নীতিগত অনুমোদন দেওয়া হল মন্ত্রিসভায়। সপ্তম পে কমিশন গঠন অনুমোদন, ধর্মীর শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রকল্প সমূহ পরের মাস থেকে বন্ধ করা হচ্ছে।

বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি জানিয়েছিল, রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপির সংকল্পপত্রেও সেকথা উল্লেখ করা হয়েছিল। আর গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, সংকল্পপত্রের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি সরকার। তার ঠিক ৯ দিনের মাথায় দ্বিতীয় বৈঠকে রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Minister Agnimitra Paul) স্পষ্ট করে দিলেন, যেকোনও দূরপাল্লার সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এদিন অগ্নিমিত্রা পাল বলেন, “এই মুহূর্তে বাসের সংখ্যা বৃদ্ধির বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। সরকারি বাসের যা পরিকাঠামো রয়েছে, সেটিই আমরা ব্যবহার করব। জুন মাসে আমরা বাজেট পেশ করব। মুখ্যমন্ত্রী বলেছেন, কিছু নতুন বৈদ্যুতিক বাস নেব আমরা।”

আরও পড়ুন: সপ্তম পে কমিশন নিয়ে বিরাট সিদ্ধান্ত মন্ত্রিসভার, কী জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

প্রসঙ্গত, কলকাতা থেকে দিঘা পর্যন্ত সরকারি নন-এসি বাসের ভাড়া দেড়শো টাকার আশপাশে। আর এসি বাসের ভাড়া ৩০০ টাকার কাছাকাছি। কলকাতা থেকে দার্জিলিং সরাসরি সরকারি বাস না থাকায় যাত্রীকে প্রথমে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে হয়। শিলিগুড়ি থেকে যেতে হয় দার্জিলিং। সবমিলিয়ে নন-এসি বাসে কলকাতা থেকে দার্জিলিং যেতে খরচ পড়ে সাড়ে পাঁচশো টাকার কাছাকাছি। আর এসি বাসে খরচ পড়বে দেড় হাজার টাকার মতো। পাশাপাশি এদিন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও বড় ঘোষণা করেছেন অগ্নিমিত্রা। ১ জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। অনেকেরই মনে সংশয় ছিল, কারা এর আওতায়। এদিন তাও খোলসা করলেন মন্ত্রী। তিনি জানান, এতদিন পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, তারা সকলেই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা। যারা নতুন করে আবেদন করতে চান, তাঁদের জন্য শীঘ্রই চালু করা হবে পোর্টাল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO