HomeScrollইমাম-মোয়াজ্জেমদের ভাতায় কাঁচি! পুরোহিত ভাতাও বন্ধের পথে রাজ্যে
Agnimitra Paul

ইমাম-মোয়াজ্জেমদের ভাতায় কাঁচি! পুরোহিত ভাতাও বন্ধের পথে রাজ্যে

মাদ্রাসা খাতের বরাদ্দ স্থগিতে জোর চর্চা

কলকাতা: রাজ্যে পুরোহিত ও ইমাম ভাতা নিয়ে ফের রাজনৈতিক তরজা তুঙ্গে। নতুন সরকার গঠনের পর এই ভাতা চালু থাকবে কি না, তা নিয়ে জল্পনার মাঝেই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। একই সঙ্গে রাজ্য সরকারের ঘোষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প (Annapurna Bhandar Scheme) নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি (BJP) নেতৃত্ব।

অগ্নিমিত্রার দাবি, সরকার মানুষের প্রকৃত উন্নয়নের বদলে দীর্ঘদিন ধরে ভাতাভিত্তিক রাজনীতি করেছে। তাঁর বক্তব্য, কর্মসংস্থান ও স্বনির্ভরতার উপর জোর দেওয়া প্রয়োজন। পুরোহিত ও ইমাম ভাতা নিয়ে সিদ্ধান্ত সরকার নেবে বলেই ইঙ্গিত দেন তিনি।

আরও পড়ুন: সরাকরি বাসে মহিলাদের ‘ফ্রি’-তে যাতায়াত করতে পারবে মহিলারা, কবে থেকে দেখে নিন

অন্যদিকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। দলের একাংশের দাবি, সাধারণ মানুষের সুবিধার নামে রাজনৈতিক উদ্দেশ্যেই একাধিক প্রকল্প আনা হয়েছিল। নতুন সরকার সেই প্রকল্পগুলির আর্থিক বোঝা এবং কার্যকারিতা খতিয়ে দেখছে।

রাজনৈতিক মহলের মতে, সরকার পরিবর্তনের পর একাধিক পুরনো প্রকল্প ও ভাতা পুনর্বিবেচনার ইঙ্গিত মিলছে। ফলে পুরোহিত-ইমাম ভাতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।

যদিও বিরোধী শিবিরের দাবি, সামাজিক ভারসাম্য বজায় রাখতেই এই ধরনের প্রকল্প চালু করা হয়েছিল। তা বন্ধ করার চেষ্টা হলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলেও মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

[youtube-feed feed=1]
Read More

Latest News