নদিয়া: এক মহিলাকে নিজেদের পার্টি অফিসে (BJP Party Office) ডেকে নিয়ে গিয়ে মারধর এবং ধর্ষণের (Rape) ভয়ঙ্কর অভিযোগ উঠেছে জেলা বিজেপির (BJP) এক সহ-সভাপতির বিরুদ্ধে। ঘটনা নদিয়া (Nadia) জেলার শান্তিপুরের। পরে ওই মহিলা শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে খবর। এই এই ঘটনার বিরুদ্ধে এবার ক্ষোভ উগরে দিলেন তৃণমূল (TMC) নেতা দেবাংশু ভট্টাচার্য।
শান্তিপুরের বাসিন্দা ওই গৃহবধূকে চাঁদা সংক্রান্ত একটি বিষয় নিয়ে স্থানীয় বিজেপির পার্টি অফিসে ডাকা হয়েছিল বলে অভিযোগ সামনে এসেছে। সেখানে পৌঁছনোর পর তাঁকে পিছন থেকে জাপটে ধরা হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, এরপর তাঁকে ধর্ষণ করা হয়। কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন তিনি। ঘটনায় দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাঁদের মধ্যে একজন জেলা বিজেপির সহ-সভাপতি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: রাজ্যসভার আসনে মহিলারা কেন ব্রাত্য? বঙ্গ বিজেপির অন্দরেই বাড়ছে অস্বস্তি
ঘটনা প্রকাশ্যে আসতেই শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার কড়া নিন্দা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূলের রাজ্য আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, ‘নদিয়ার শান্তিপুরে এক মহিলাকে বিজেপির পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মারধর ও ধর্ষণের ভয়াবহ অভিযোগ উঠেছে জেলা বিজেপির এক সহ-সভাপতির বিরুদ্ধে। সেই মহিলা শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।’ নিজের পোস্টে তিনি কটাক্ষ করে প্রশ্ন তোলেন, ‘এখনই বিজেপির পার্টি অফিসগুলো উত্তরপ্রদেশ মডেল ফলো করা শুরু করেছে? ৭৭ আসন পেয়েই যাদের এই দুঃসাহস, তারা ১৭৭ করার ডাক দিচ্ছে…! পরিণতি অনুমেয়!’
দেখুন আরও খবর:







