Sunday, March 29, 2026
HomeScrollসান্দাকফুতে বেড়াতে গিয়ে মৃত্যু কলকাতার যুবকের! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
Sandakphu

সান্দাকফুতে বেড়াতে গিয়ে মৃত্যু কলকাতার যুবকের! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

মৃত্যুর কারণ হিসেবে অত্যাধিক ঠান্ডার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ওয়েবডেস্ক-  সান্দাকফুতে (Sandakphu)  বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল কলকাতার (Kolkata) পর্যটকের (Tourist) । মৃতের নাম ইমরান আলি (Imran Ali) । কী কারণে এই মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। তবে মৃত্যুর কারণ হিসেবে অত্যাধিক ঠান্ডার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সান্দাকফুতে প্রবল তুষারপাত হয়েছে বলে খবর। জিটিএর ভাইস চেয়ারম্যান রাজেশ চৌহান জানান, ইমরান আলি ও রোহিত শেখর ২৪ মার্চ দার্জিলিংয়ে পৌঁছান।

মানেভঞ্জন হয়ে তাঁরা ২৬ মার্চ টুংলুতে গিয়েছিলেন। খারাপ আবহাওয়ার তারা সেইদিন টুংলুতেই থেকে যান। আজ সকালে শনিবার সকালে ডাকতে গিয়ে রোহিত দেখেন ইমরান অচৈতন্য অবস্থায় পড়ে আছে। ইমরান কলকাতার পার্ক স্ট্রিট, চৌরঙ্গী লেনের বাসিন্দা। পরে জানা যায়, অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

রোহিত জানিয়েছেন, আমরা এখানে ট্রেকিং করতে এসেছিলাম। কিন্তু আবহাওয়া খুব খারাপ তাই থাকায় সম্ভব হয়ে ওঠেনি। সেই কারণে গাড়িতে মানেভঞ্জন চলে যাই। তার পর টাংলুতে। কেমন করে ইমরানের মৃত্যুর হল সেই নিয়ে কিছুই বলতে পারেননি রোহিত। তিনি শুধু বলেন,  “শনিবার সকালের আবহাওয়া খুবই খারাপ ছিল। বাইরের দৃশ্য দেখার জন্য ওকে ডাকতে গিয়েছিলাম। কিন্তু অনেক ডাকাডাকির পর ওর কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। তার পর স্থানীয় লোকজনকে খবর দিই।

আরও পড়ুন-  ২৮৬ আসনে প্রার্থী চূড়ান্ত, রবিবারের মধ্যেই তালিকা ঘোষণা করবে কংগ্রেস

প্রবল তুষারপাত চলছে সান্দাকফুতে। সেইসঙ্গে কনকনে ঠান্ডা। অত্যন্ত সুন্দর এই পাহাড়ি এলাকায় পর্যটকদের ভিড় লেগেই থাকে। কিন্তু পর্যটক প্রিয় এই স্থানটিতে পর্যটকদের থাকার মতো পর্যাপ্ত পরিষেবা গড়ে ওঠেনি। একদিকে প্রচণ্ড ঠান্ডা সেই সঙ্গে থাকা থেকে খাওয়া কোনও পরিষেবাই ঠিক মতো পাওয়া যায় না। সান্দাকফুতে গিয়ে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবেই অনেকেই নিরাশ হন। প্রায় দুই দশক পরে এই অসময়ে মার্চ মাসের শেষ প্রান্ত এসে তুষারপাতে খুশি পর্যটকেরা। তবে রাস্তাঘাটে বরফের মোটা আস্তরণ। ল্যান্ড রোভারগুলো চলাচল করতে পারছে না। শুক্রবারের মধ্যে যে সব পর্যটকেরা সেখানে পৌঁছেছেন, তারা হোম সেটগুলিতে ঘরবন্দি হয়ে রয়েছেন।

 

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot