Wednesday, April 1, 2026
HomeScrollবেসরকারি কলেজ ছাত্রীকে গোপন ছবি তোলার অভিযোগে গ্রেফতার যুবক
Bidhannagar

বেসরকারি কলেজ ছাত্রীকে গোপন ছবি তোলার অভিযোগে গ্রেফতার যুবক

অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর মহিলা থানার পুলিশ

কলকাতা: বেসরকারি কলেজের এক ছাত্রীর পোশাক বদলানোর মুহূর্তের ছবি মোবাইলে তুলে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ছাত্রের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর মহিলা থানার পুলিশ (Bidhannagar Police Station)। আজ তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে (District news)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক মেদিনীপুরের বাসিন্দা ও একটি বেসরকারি কলেজের ছাত্র। সল্টলেকের নয়াপট্টিতে একটি পিজি-তে থাকত। অভিযোগকারী ছাত্রীও কাছাকাছি আরেকটি পিজি-তে থাকতেন।

আরও পড়ুন: রঞ্জিত নাকি মূলত বাংলাদেশি, এখনও নাকি বাংলাদেশে যাওয়া–আসা করেন

অভিযোগ, জানালা দিয়ে ছাত্রীটির পোশাক বদলানোর ছবি তোলে ওই যুবক এবং তা বিভিন্ন বন্ধুকে দেখায়। কোনওভাবে বিষয়টি জানতে পেরে ছাত্রী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot