Friday, March 13, 2026
Homeচলন্ত ট্রেনে চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অধ্যাপক

চলন্ত ট্রেনে চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অধ্যাপক

কলকাতা: ট্রেনের কামরায় এক মহিলা অধ্যাপক (Professor) ওরফে চিকিৎসককে শ্লীলতাহানির (Molestation) অভিযোগে গ্রেফতার হলেন পুরুলিয়ার সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের (Sidhu Kanhu University) এক অধ্যাপক (Professor)। ধৃত অধ্যাপক কলকাতার বাগুইআটি (Baguiati) এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, গতকাল সোমবার হাওড়া (Howrah) থেকে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করে রেল পুলিশ (Rail Police)। আজ মঙ্গলবার তাঁকে বাঁকুড়া জেলা আদালতে (Bankura District Court) পেশ করেছে রেল পুলিশ (Rail Police)।

জানা গিয়েছে, গত ২৭ মে বাঁকুড়ায় জি আর পি থানায় (Bankura GRP Police Station) ওই মহিলা যাত্রী লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি হাওড়া চক্রধরপুর ট্রেনের এসি (AC Coach) কামরায় যাত্রা করছিলেন। অভিযোগকারী মহিলা পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের (Deben Mahata Government Medical College & Hospital) সহকারী অধ্যাপক (Assistant Professor) বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বীরভূমে শুভেন্দুর বক্তব্যের পাল্টা জবাব কাজল শেখের

তাঁর অভিযোগ, গত ২৬ মে রাতে পুরুলিয়া (Purulia) যাওয়ার জন্য তিনি হাওড়া স্টেশন (Howrah Station) থেকে হাওড়া চক্রধরপুর ট্রেনের এসি কামরায় ওঠেন। ট্রেনটি ভোরবেলা বিষ্ণুপুর স্টেশনে পৌঁছানোর আগে চলন্ত ট্রেনেই তাঁকে শ্লীলতাহানী (Molestation) করেন ওই কামরায় থাকা এক সহযাত্রী। তিনি পুরুলিয়ার সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের (Sidhu Kanhu University) অধ্যাপক সুমন পাল।

ওইদিন সকালে বাঁকুড়া স্টেশনে (Bankura Rail Station) ট্রেন থেকে নেমে ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে রেল পুলিশ (Rail Police) ঘটনার তদন্ত শুরু করে। কয়েকদিন ধরে খোঁজখবর চালানোর পর সোমবার হাওড়া (Howrah) থেকে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করে রেল পুলিশ। মঙ্গলবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে (Bankura District Court) পেশ করা হয়। আদালত ধৃতকে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ৬৪ ও ৬২ নম্বর ধারায় মামলা রুজু করেছে রেল পুলিশ।

দেখুন অন্য খবর

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel