Monday, June 8, 2026
HomeScrollরেললাইনে বসে গেমে মত্ত! মর্মান্তিক পরিণতি ৩ কিশোরের

রেললাইনে বসে গেমে মত্ত! মর্মান্তিক পরিণতি ৩ কিশোরের

চম্পারন: মোবাইল গেম (Mobile Game) যে যুব সমাজের জন্য ক্ষতিকারক, তা কমবেশি সকলেই জানেন। কিন্তু গেম খেলতে গিয়ে যে তিন যুবকের এমন মর্মান্তিক পরিণতি (Accident) হবে, তা কে জানত! বিহারের (Bihar) পশ্চিম চম্পারন জেলায় মোবাইল গেম খেলার বলি হল তিন কিশোর। জানা গিয়েছে, রেললাইনে (Rail Line) বসে মোবাইল গেমে বুঁদ হয়ে থাকার সময় চলন্ত ট্রেনের নিচে এসে মৃত্যু হয় ফুরকান আলম, সমীর আলম এবং হবিবুল্লা আনসারির। তারা তিন জনেই স্থানীয় রেললাইনের ধারের বস্তি এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রেললাইনের মাঝ বরাবর বসে মোবাইল গেম খেলছিল ওই তিন কিশোর। প্রত্যেকের কানে গোঁজা ছিল হেডফোন। বাইরের শব্দ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল তারা। তাই দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনের আওয়াজ তাদের কানে না পৌঁছয়নি। সময়মতো রেললাইন থেকে সরতে পারেনি। ফলে ট্রেনের চাকায় কাটা পড়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

আরও পড়ুন: দেশে বাড়ছে স্কুলের সংখ্যা, কিন্তু কমছে পড়ুয়া!

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কিশোরদের পরিবারের সদস্যরা। দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রেলপুলিশ এবং স্থানীয় প্রশাসনও ঘটনাস্থলে পৌঁছায়। চম্পারনের এসডিপিও বিবেক দীপ জানান, ‘‘মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং তাঁদের বয়ান রেকর্ড করে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’ এই দুর্ঘটনা সমাজের জন্য এক বড় সতর্কবার্তা। হেডফোন ব্যবহার এবং মোবাইল গেমে অতিরিক্ত আসক্তি কীভাবে প্রাণঘাতী হতে পারে, এই ঘটনা তারই এক জ্বলন্ত উদাহরণ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini